https://www.prothomalony.com/
6946
north-america
মেয়র এরিক অ্যাডামস বলেছেন বহুজাতির মিশ্রণের নিউইয়র্কে বাংলাদেশিরা ক্রমশ নিজেদের অবস্থান করে নিয়েছেন। নিউইয়র্কের সমস্ত অগ্রযাত্রার সাথে বাংলাদেশিরা এগিয়ে চলছেন। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সংবাদমাধ্যম প্রকাশ করে বাংলাদেশিরা নিউইয়র্ককেই সমৃদ্ধ করছেন।
সাপ্তাহিক আজকাল পত্রিকার ‘সাপ্তাহিক আজকাল’ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র অ্যাডামস এসব কথা বলেন। ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পার্টি হলে সাপ্তাহিক আজকালের জমজমাট প্রতিষ্ঠাবার্ষিকীতে এরিক অ্যাডামস বলেন, বাংলাদেশীদের সাথে তার সম্পর্ক সুদৃঢ়। এ কারণেই স্কুলগুলোতে হালাল খাবার, মসজিদে শুক্রবারে মাইকে আজান দেয়ার মতো দাবিগুলো বাস্তবায়ন সম্ভব হয়েছে। যারা একদিন বলেছিল, এসব দাবি আদায় করা যায় না, দাবিগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দেয়া গেছে সবকিছুই সম্ভব কমিউনিটি অগ্রসর থাকলে।
মেয়র ছাড়াও নিউইয়র্কের এসেম্বলিউওম্যান জেনিফার রাজকুমার বক্তৃতা করেন। জেনিফার রাজকুমার তার বক্তৃতায় বলেন, দক্ষিণ এশীয়দের প্রথম জনপ্রতিনিধি হিসেবে তিনি রাজ্য সভায় বাংলাদেশিদের স্বার্থে ক্রমাগত কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নিউইয়র্কের রাজ্য সভায় বাংলাদেশ দিবস চালু করার ব্যাপারে তার অবদানের কথা উল্লেখ করেন।
.jpg)
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজকাল পত্রিকার সম্পাদক, প্রকাশক ও নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ। তিনি তার স্বাগত বক্তৃতায় আজকাল পত্রিকার মাধ্যমে কমিউনিটির কথা আরও বেশি করে তুলে ধরার প্রত্যয় ঘোষণা করেন। শাহ নেওয়াজ সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বলেন, কমিউনিটির সর্বাত্মক ভালোবাসা নিয়ে আজকাল পত্রিকা এগিয়ে যাবে। এসময় তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন স্ত্রী রানো নেওয়াজ, ছেলে সাদমান নেওয়াজ এবং কন্যা সাদিয়া নেওয়াজ। অন্যান্যের মধ্যে সিটি মেয়র অফিসের কমিশনার দিলীপ চৌহান, সিনেটর জন লু , ডেমোক্র্যাট দলের ডিসট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, টাইম টিভির সিইও আবু তাহের প্রমুখ শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেজ্জা জানানো হয় আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশককে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক মঞ্জুর আহমেদ, ঠিকানা পত্রিকার সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, প্রবীন কমিউনিটি সংগঠক ফখরুল আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আজকাল পত্রিকাকে ক্রমাগত সহযোগিতা করে পাশে থাকার জন্য বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। পত্রিকায় কর্মরত সহকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়। সান্ধ্য ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন