https://www.prothomalony.com/
6913
north-america
১৫ অক্টোবর রোববার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল এবং চট্টগ্রামের বিশাল ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়, উক্ত মেজবানে ৩৫০০/৪০০০ লোকের খাবারের ব্যাবস্থা করা হয়।
প্রতি বৎসরের ধারাবহিকতায় এই মেজবান ১০১৪ সাল থেকে অতন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়ে আসছে। অনেকে আনন্দ উদ্দীপনার মাধ্যমে সকল শ্রেনীর লোকের উপস্থিতিতে, এবং উত্তর আমেরিকার বিভিন্ন স্টেট থেকে এই মেজবানে উপস্থিত থাকেন।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডঃ সৈয়দ এরশাদ আল বোখারী এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঈদ এ মিলাদুন্নবী অরগানাইজিং কমিটির পক্ষ থেকে এই পবিত্র অনুষ্ঠানের আহবায়কের দায়িত্ব পালন করেন আলী আকবর বাপ্পি এবং সদস্য সচিব এর দয়িত্বে ছিলেন কোষাধ্যাক্ষ, কর্নফুলী ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম (হারুন)।
যাদের একান্ত সহযোগীতায় অনুষ্ঠান সফল এবং সার্থক হয়েছেঃ মোহাম্মদ সামশুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার শেখ খালেদ, মোহাম্মদ হানিফ, কাজী সাখাওয়াত হোসেন আজম, কাজি নয়ন, মোহাম্মদ আরিফ, কামাল হোসেন মিন্টু, নবী হোসেন, মাকসুদুল হক, আবু তাহের, সাইফুদ্দিন খান স্বপন, এনাম চৌধুরী, সৈয়দ এম রেজা, মোহাম্মদ রাসেল, বদিউল আলম বদি, মোহাম্মদ মোবাশ্বের হাশেমী, আবুল কাশেম (চট্টলা), আলী নূর, জাফর ইকবাল খান, মোহাম্মদ ইসাহাক প্রমুখ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন