https://www.prothomalony.com/
6855
north-america
গাজাবাসী হিমশিম খাচ্ছে অল্প সময়ের মধ্যে বহু সংখ্যক নিহতের কারণে। মৃতদেহ দাফনে গাজা সিটির একটি গণকবরে কয়েক ডজন ফিলিস্তিনিকে দাফন করা হয়। স্থানীয় বার্তা সংস্থা প্যালেস্টিনিয়ান ওয়াফা`র বরাতে ১৫ অক্টোবর রোববার এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় সেদিনই বোমা হামলা শুরু করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, বোমার আঘাতে গাজায় ১ হাজার ৩০০টির বেশি ভবন ধ্বংস হয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে ১ হাজার ৩০০ জন।
.jpg)
এদিকে, ঘরবাড়ি ছেড়েও জীবন বাঁচাত পারছেন না অনেক ফিলিস্তিনিরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালের মর্গেও মৃতদেহ রাখার আর হচ্ছে না। বাধ্য হয়ে অনেকের মৃতদেহ আইসক্রিমবহনকারী ফ্রিজিং ভ্যান বা অন্যান্য খাবারের ফ্রিজিং গাড়িতে রাখছেন ফিলিস্তিনিরা। আট দিনের টানা হামলায় গাজা যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন