https://www.prothomalony.com/
6838
north-america
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ ১০:০৫
১৩ অক্টোবর শুক্রবার একসঙ্গে ১৫০০ যুবক-যুবতীর বিয়ের আয়োজন করে সাড়া ফেলেছেন নাইজেরিয়ার সরকার। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ বিয়ে সম্পন্ন হয়। খবর বিবিসির
কেনো রাজ্যের প্রশাসন জানিয়েছে, সামাজিক বন্ধন তৈরি এবং পরিবার গঠনে এ বিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ বিয়েতে কোনো কনে উপস্থিত ছিল না। শুধু বরই উপস্থিত ছিল।
এই গণবিয়ের আয়োজনের মাধ্যমে দেশটির বর্তমান সরকার নির্বাচনের আগাম প্রচারণা চালিয়েছেন।
নাইজেরিয়াতে বছরের পর বছর ধরে এই ধরনের বিবাহ একটি বার্ষিক অনুষ্ঠান ছিল, কিন্তু পূর্ববর্তী সরকার তা বন্ধ করে দিয়েছিল।
কেনো নাইজেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং একটি বাণিজ্যিক এলাকা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন