https://www.prothomalony.com/
6837
video
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ ২৩:৫৮
সরকার ও রাজনীতিবিদদের একচোখা নীতিকে উপেক্ষা করে আমেরিকার মানুষ প্যালেস্টাইনে বিপন্ন মানুষের সমর্থনে রাজপথে নেমে এসেছে। ১৩ অক্টোবর শুক্রবার নিউইয়র্কের টাইম স্কয়ারে স্মরণ কালের বৃহৎ সমাবেশ থেকে অবরুদ্ধ প্যালেস্টাইনে অবিলম্বে হামলা বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়েছে। নিউইয়র্কের বিক্ষোভ সমাবেশ থেকে মার্কিন সরকারকে একচোখা নীতি পরিহার করে অবিলম্বে রক্তপাত বন্ধে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ সমাবেশে অন্যান্য আমেরিকানদের সাথে বাংলাদেশীদেরও ব্যাপক উপস্থিতিত দেখা গেছে। কুইন্স , ব্রংকস এবং ব্রুকলিনে বসবাসরত বাংলাদেশিরা জুম্মার নামাজ পড়ে ব্যানার ফেস্টুন নিয়ে টাইম স্কয়ারের বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
ভিডিওঃ সৈয়দ মাসুদুল কবির
ভিডিও থেকে আরো পড়ুন