https://www.prothomalony.com/

6803

video

ভিডিও

নিউইয়র্কে 'প্রহেলিকা' সিনেমার প্রিমিয়ার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ ১১:৩৬

৬ অক্টোবর 'প্রহেলিকা' সিনেমার প্রিমিয়ার শো শেষে জামাইকার একটি রেস্তুরায় জনাকীর্ন সংবাদ সম্মেলনে কথা বলেছেন সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী। তাঁকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। সংবাদ সম্মেলনে পরিচালক চয়নিকা চৌধুরী বলেছেন, প্রহেলিকা সিনেমায় গল্পকে ভিন্ন ব্যঞ্জনায় উপস্থাপন করা হয়েছে। সিনেমার ভাষা দিয়ে এর দর্শকরা সিনেমাটিকে ধারণ করছেন, দেখে তাঁর খুব ভালো লাগছে। প্রহেলিকা-২ নামেও ভবিষ্যতে ভিন্ন সিনেমায় বর্তমান গল্পের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। আমেরিকায় মহাসমারোহে তাঁর সিনেমার প্রমিয়ার হচ্ছে, এ নিয়ে আনন্দ প্রকাশ করলেন চয়নিকা চৌধুরী।রঙ্গন মিউজিকের জামাল হোসেন প্রযোজিত আলোচিত সিনেমা 'প্রহেলিকা'। চয়নিকা চৌধুরী তাঁর প্রযোজক,কলাকুশলী, দেশ বিদেশের অগুণতি দর্শকদেরও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সম্মিলিত ভালোবাসায়ই এমন কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়ে থাকে।

ভিডিও থেকে আরো পড়ুন