https://www.prothomalony.com/

6751

north-america

উত্তর আমেরিকা

লায়ন্স ক্লাবের দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ ০৮:৪৯

২ অক্টোবর সোমবার লায়ন্স ক্লাবের উদ্যোগে  জ্যাকসন হাইটসে দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরন করা হয়। নবান্ন রেষ্টুরেন্ট ও ডাইভার্সিটি প্লাজার সামনে ক্ষুধার্ত মানুষের মধ্যে ক্লাব কর্মকর্তারা খাদ্য বিতরন করেন।

নবান্ন রেষ্টুরেন্টের সামনে খাদ্য বিতরন শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সভাপতি ও আজকালের সম্পাদক শাহ নেওয়াজ এবং সাধারন সম্পাদক জেএফএম রাসেল। শাহ নেওয়াজ বলেন, দুস্থ ও ক্ষুধার্ত মানুষের কল্যানে লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী কাজ করে আসছে।



নিউইয়র্কেও মানবতার সেবায় লায়ন্স ক্লাব এগিয়ে এসেছে। ক্লাব সদস্যদের অর্থায়নে দুস্থ মানুষের মাঝে খাবার  দেয়া হচ্ছে। শীতেও  তাদের হাতে গরম কাপড় তুলে দেওয়া হয়। নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাব এই ধরনের সেবা প্রদানের ধারা অব্যাহত রাখবে।



খাদ্য বিতরন অনুষ্ঠানে লায়ন্স ক্লাব কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, ডাইরেক্টর রানো নেওয়াজ,সাবেক সভাপতি আসিফ বারী টুটুল, ফুড ডিস্ট্রিবিউশন কমিটির আহবায়ক ফিম রকি , সদস্য সচিব গোলাম এন হায়দার মুকুট, ক্লাবের ডাইরেক্টর ফাহাদ সোলায়মান, সাবেক সভাপতি মতিউর রহমান,সহসভাপতি একেএম রশীদ, নুরুল আজিম,সাবেক সভাপতি মোহামদ সাইয়িদ, সাবেক সাধারন সম্পাদক গোলাম জিলানী, কোষাধ্যক্ষ মশ্উির রহমান মজুমদার, মাসুদ রানা তপন, আবু বকর সিদ্দিক, এএসএম উদ্দীন পিন্টু, আহমেদ সোহেল, লিটু এনাম, আব্দুর রশীদ বাবু, ,মোস্তফা অনিক রাজ ও মাইনুদ্দিন পিন্টু।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন