https://www.prothomalony.com/
6727
north-america
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ ০৯:০৩
সাড়া জাগানো রিয়েলিটি শো ইয়াং স্টার ইউএসএ ২০২৩ এর চ্যাম্পিয়ন হয়েছেন অ্যারিজোনার জায়না মুস্তাক। রানার্সআপ হয়েছেন যৌথ ভাবে শামস এবং ইশাল। ২য় রানার্সআপ হয়েছেন যৌথ ভাবে উমায়রা এবং লিয়ানা। ২৮ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় আরটিভির পর্দায় সম্প্রচার হয় গ্র্যান্ড ফিনালে আয়োজনটি।
গ্র্যান্ড ফিনালে আয়োজনে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- আজ এই গ্র্যান্ড ফিনালে পর্বে যারা প্রতিযোগিতা করছে তাদের সবাই আমাদের কাছে যোগ্য। সম্মানিত বিচারকগণ তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করবেন। বাংলাদেশের বংশদ্ভূতদের জন্য এই আয়োজন তাদের হৃদয়ে বাংলা সংস্কৃতিকে আরো বদ্ধমূল করবে। তাদের দেশপ্রেমকে উদ্বুব্ধ করবে।
.jpg)
আরটিভি’র চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি বলেন- যারা ৩০/৪০ বছর আগে আমেরিকায় স্থায়ী হয়েছেন তাদের পরবর্তী প্রজন্ম বাংলা সংস্কৃতি সম্পর্কে খুব একটা জানেনা। চর্চার আগ্রহও কম। আমাদের এই আয়োজনগুলো তাদের মাঝে নতুন ভাবে জাগরণ সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও করবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেন- বাংলা গান নিয়ে আরটিভির এ ধরণের একাধিক প্রতিযোগিতা রয়েছে যেগুলো দেশের পাশাপাশি বিদেশেও বাংলা গানের চর্চাকে প্রাণ দিয়েছে। আমি তাদের এ আয়োজনে অভিভূত। আরটিভিকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি; ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর মিস ফারহানা হানিফ; যুক্তরাষ্ট্র দূতাবাসের স্পোকস পার্সন মিস্টার ব্রায়ান শিলার এবং তার সহধর্মিনী মার্সিয়া শিলার প্রমুখ।
.jpg)
উল্লেখ্য- আরটিভির লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরূণ সংগীত শিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় ‘ইয়াং স্টার ইউএসএ ২০২৩’। আমেরিকায় প্রবাসী বাঙ্গালীদের মধ্য থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ২ হাজার প্রতিযোগী থেকে বাছাইকৃত ১০০ জন প্রতিযোগী নিয়ে নিউ ইয়র্ক-এর “রকওয়ে বিলভড” কুইন্স অডিটরিয়ামে শুরু হয় ‘ইয়াং স্টার ইউএসএ - স্টুডিও অডিশন রাউন্ড’। ‘স্টুডিও অডিশন রাউন্ড’ শেষে সর্বমোট ১০০ জন প্রতিযোগীর গানের পারফর্মেন্স থেকে বিচারকগণ বিশ্লেষণ করে মোট ২২জন প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেন। এই ২২ জন প্রতিযোগীকে নিয়ে আয়োজন করা হয় পরবর্র্তী রাউন্ড, ‘....’ ।
ইউএস-তে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় চলচিত্র পুরুষ্কার প্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ইমন সাহা, আছেন বাংলাদেশে ও আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী, সুরকার, সংগীত পরিচালক এস আই টুটুল এবং বর্তমান সময়ের হার্ট-থ্রব সংগীত শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ইউএসএ’র নাগরিক মুজা । অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জোহোরা হোসেন । সহযোগিতায় ছিলেন অলিভ আহমেদ।
.jpg)
২২ জন প্রতিযোগী থেকে ১১ জন প্রতিযোগী নিয়ে বাংলাদেশে হয় পরর্বতী রাউন্ড....
বাংলাদেশ পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় চলচিত্র পুরুষ্কার প্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ইমন সাহা, জাতীয় চলচিত্র পুরুষ্কার প্রাপ্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা এবং বর্তমান সময়ের হার্ট-থ্রব সংগীত শিল্পী, সুরকার, সংগীত পরিচালক মুজা । অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রাতিশ এবং রুহানী সালসাবিল লাবণ্য ।
সৈয়দ আশিক রহমানের পরিকল্পনায় অনুষ্ঠান বিভাগের সার্বিক তত্ত্ববধানে রিয়েলিটি শো-টির প্রযোজনা করছেন আরজু আহমেদ।
টাইটেল স্পন্সর- আমা অথেনটিক ব্রাজিলিয়ান কফি, গোল্ড স্পন্সর- ওয়াশিংটন ইউনিভার্সিটি। ওটিটি পার্টনার: আরটিভিপ্লাস, অনলাইন পার্টনার: আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার: মান্থলি লুক-এ্যাট-মি। মেকাপ পার্টনার: পারসোনা, ড্রেস পার্টনার: আনজানা এবং টু।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন