https://www.prothomalony.com/

6726

north-america

উত্তর আমেরিকা

কেনিয়া আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিচ্ছেন কবি হাসানআল আব্দুল্লাহ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ ০৮:৫৮

কেনিয়ায় অনুষ্ঠিতব্য দশম আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিতে শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। এই উৎসব চলবে ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। এ বছর অস্টিয়া, যুক্তরাষ্ট্র, সুইডেন, বাংলাদেশ, গ্রীস, কানাডা, সুইজারল্যান্ড, নরওয়ে ও ডেনমার্কের ১৮জন কবি অংশ নেবেন এই উৎসবে। তাছাড়াও থাকবেন কেনিয়ার একঝাঁক স্বনামধন্য কবি। উৎসব উপলক্ষে ইংরেজিতে প্রকাশ পাচ্ছে দু'টি সংকলন কবিদের ছবি ও পরিচিতিসহ। ৭ অক্টোবর সকাল ১০টায় নাইরোবির গ্যেটে ইনিস্টউটে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে দুপুর বারোটায় কবিতা পড়বেন কবি হাসান আল আব্দুল্লাহ। পরদিন কবিদের নিয়ে যাওয়া হবে পার্শ্ববর্তী কিসি শহরে, সেখানে মূল উৎসবের কার্যক্রম চলবে কিসি বিশ্ববিদ্যালয়ে। এ বছর উৎসবের প্রধান আয়োজক কবি ও অধ্যাপক ক্রিস্টোফার ওকেমাওয়া। উল্লেখ্য ইতিপূর্বে কবি হাসানআল আব্দুল্লাহ চীন, গ্রীস, পোল্যান্ড, কানাডা, ভারত ও মেক্সিকোর আন্তর্জাতিক কবিতা উৎসবে আমন্ত্রিত কবি হিসেব যোগ দিয়েছেন। এগারোটি ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা, স্থান পেয়েছে বিশ্বের নানা দেশ থেকে প্রকাশিত এন্থোলজি ও কবিতা জার্নালে। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৫২। তিনি আন্তর্জাতিক কবিতা পত্রিকা শব্দগুচ্ছ সম্পাদক।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন