https://www.prothomalony.com/

6660

north-america

উত্তর আমেরিকা

জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৮

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)’র উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হলো। এ উপলক্ষ্যে নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয় আজিমুশ্বান ওয়াজ ও মিলাদ মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ’র গর্ভনর ড. আল্লামা কাফিল উদ্দীন সরকার সালেহী। সভাপতিত্ব করেন জেবিবিএ সভাপতি, ফোবানার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ। পরিচালনায় ছিলেন সাধারন সম্পাদক তারেক হাসান খান। আলোচনায় অংশ নেন মুফতি ড. সাইয়েদ রব্বানী (বদরপুরি), শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি, সৈয়দ আনসারুল করিম আজহারি, হাসান বিন খুরশিদ, হাফেজ মোঃ টিপু রাহমান, মাওলানা হেলাল উদ্দীন সিরাজী,মাওলানা মোঃ আব্দুস সাদিক,মাওলানা জুবায়ের রশিদ, শফিকুল ইসলাম ফাতেহাবাদী, মাওলানা ইমদাদুল হক, ইমাম কাজি কাইউম,মাওলানা আব্দুল হাকিম আজাদী, মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ,মাওলানা আতিকুর রহমান,হাফেজ কাওসার আহমাদ ও আব্দুল ওয়াহিদ টুপন।



মিলাদ মাহফিলে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আসেফ বারী টুটুল। যুগ্ম আহবায়ক ছিলেন আকাশ রহমান। সদস্য সচিব ছিলেন মোল্লা এম মাসুদ। সার্বিক সহযোগিতায় ছিলেন আতিকুল ইসলাম জাকির,আবুল হাসান,হাসান জিলানী,জাফর উল্লাহ মিলন,বর্ণালী হাসান,আব্দুল আলীম,কিউ হিরা,খালেদ আক্তার,রেকি আলিয়ান ও মফিজুর রহমান।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন