https://www.prothomalony.com/

6636

business

বাণিজ্য

সানম্যান গ্লোবাল এ. প্রেস’র ২৫ বর্ষ পূর্তি উদযাপিত মোবাইল এ্যাপ লঞ্চিং ও রেমিটেন্স এওয়ার্ড প্রদান

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:০২

আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো সানম্যান গ্লোবাল এ·প্রেস’র ২৫ বর্ষ পূর্তি অনুষ্ঠান। ২৪ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক তাসনিমা সানিয়া মান্নান, স্যোসাল ইসলাম ব্যাংক লিমিটেডের এমডি জাফর আলম ও পরিচালক মাহমুদুল আলম, সোনালী এ·চেঞ্জের সিইও দেবশ্রী মিত্র, স্ট্যান্ডার্ড এ·প্রেসের প্রেসিডেন্ট ও সিইও আব্দুল মালেক, স্যানম্যান গ্লোবাল এ·প্রেস’র এজেন্ট ও গ্রাহকগণ, সাংবাদিক, সম্পাদকসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সানম্যান গ্লোবাল এ·প্রেস’র প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন অনুষ্ঠানে আগত সকলকে স্বাগত জানান। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘সানম্যান এ·প্রেস’ মোবাইল এ্যাপ লঞ্চ করা হয়। অনুষ্ঠানে মাসুদ রানা তপন বলেন, এই এ্যাপের মাধ্যমে এখন যে কেউ বিনা ফি তে ঘরে বসে খুব সহযেই প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে পারবেন। যে কেউ এ্যাপস্টোর থেকে এই মানি ট্রান্সফার এ্যাপটি ডাউলোড করতে পারবেন। তিনি আরো বলেন, আমাদের এই সফলতার পেছনে গ্রাহকদের সহযোগিতা, আন্তরিকতা, বিশ্বস্থতা আমাদের এগিয়ে চলায় সহায়তা করেছে, যার জন্য আমরা আমাদের সকল গ্রাহকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে সোস্যাল ইসলামি ব্যাংক লি: এর মাধ্যমে ট্রাইপার্টি’র অধীনে ‘নগদ’ ও ‘বিকাশ’-এর সাথে চুক্তি স্বাক্ষর বা সাইনিং সিরিমনিও অনুষ্ঠিত হয়েছে। এ সময় সোস্যাল ইসলামি ব্যাংক এমডি জাফর আলম ও পরিচালক মাহমুদুল আলাম উপস্থিত থেকে এই চুক্ত স্বাক্ষর করেছেন। সানম্যান গ্লোবাল এ·প্রেসের পরিচালক তাসনিমা সানিয়া মান্নান এবং প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপনের উপস্থিতিতে এই চুক্ত স্বাক্ষর পর্বে অনুষ্ঠানের গেস্ট অব অনার স্যোসাল ইসলামী ব্যাংকের পরিচালক জাফর আলম প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহবান জানান।

অনুষ্ঠানে আমাদের সম্মানিত গ্রাহকদের মাঝ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ১০ জনকে ও ২৯ এজেন্টকে বিশেষ সম্মাননা এওয়ার্ডে ভূষিত করা হবে।
উল্লেখ্য, সানম্যান গ্লোবাল এ·প্রেসের বাংলাদেশের ১০টি ব্যাংকের সাথে রেমিটেন্স পার্টনারশিপ চুক্তি রয়েছে। যার মধ্যে রয়েছে যথাক্রমে অগ্রণী ব্যাংক লিমিটেড, আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার লিমিটেড: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লি: ও পূবালী ব্যাংক লি:।

সানম্যান গ্লোবাল এ·প্রেস নিউইয়র্কে দীর্ঘ ২৫ বছর বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, কানাডা এবং ওয়েস্ট আফ্রিকাতে অর্থ পাঠিয়ে আসছে। প্রতিষ্ঠানটির নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রধান কার্যালয় ছাড়াও আরো ৪টি শাখা অফিসসহ ও ৭৫টি এজেন্ট অফিসের মাধ্যমে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রবাসীদের সেবায় কাজ করে যাচ্ছে।

বাণিজ্য থেকে আরো পড়ুন