https://www.prothomalony.com/
6602
north-america
নিউজার্সি থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর বব ম্যানেনডেজ ঘুষ গ্রহণের দায় নিয়ে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাঁর ঘরে পাওয়া প্রায় পাঁচ লাখ ডলার ঘুষের নয়, এ অর্থ তাঁর জরুরী ব্যয়ের তহবিল হিসেবে ঘরে ছিল বলে জানিয়েছেন।
সিনেট ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান সিনেটর ম্যানেন্ডেজ ২৫ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে বলেছেন, তদন্তেই বেরিয়ে আসবে তিনি কোন দুর্নীতির সাথে জড়িত নয়। নগদ অর্থ ও সোনার বিনিময়ে ইজিপশিয়ান এবং নিউজার্সি বিজনেস এসোসিয়েশনকে সুবিধা দেয়ার অভিযোগ উঠেছে সিনেটরের বিরুদ্ধে। তদন্তে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রভাবশালী এ সিনেটর।
নিজের বাড়ির কাছে ইউনিয়ন কাউন্টি কলেজের ক্যাম্পাসে দেয়া বক্তৃতায় সিনেটর ম্যানেনডেজ বলেছেন তিনি নিশ্চিত তদন্তে সব পরিষ্কার হয়ে যাবে। শুধু যে তিনি নির্দোষই প্রমাণিত হবেন এমন নয়, তদন্তের পরও তিনি সিনেটর হিসেবে থাকবেন বলে জোর গলায় বলেছেন সিনেটর ম্যানেনডেজ। অবশ্য আগামী বছরের নির্বাচনে আবার দাঁড়াচ্ছেন কি না, এ নিয়ে কোন কথা বলেননি তিনি।
নিউজার্সি রাজ্যের গভর্নর ফিল মারফি সহ প্রভাবশালী ডেমোক্র্যাটরা সিনেটর বব ম্যানেনডেজের পদত্যাগ দাবি করেছেন। ওয়াশিংটন ডিসিতেও প্রভাবশালী এ সিনেটরের উপর পদত্যাগের চাপ শুরু হয়েছে। এমনিতেই ডেমোক্র্যাত দল সহ প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য রাজনৈতিক সময়টি খুবই খারাপ যাচ্ছে। হিস্পানিক কমকিউনিটির কাছে খুবই জনপ্রিয় নেতা বব ম্যানেনডেজের পুর্নিবাচন সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এসব ঘটনার মধ্য দিয়ে ২০২৪ সালের নির্বাচন ডেমোক্র্যাটদের জন্য দুঃসংবাদ নিয়ে আসতে পারে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন