https://www.prothomalony.com/
6594
north-america
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩৫
নির্বাচনকে বাধা দেয়া বাংলাদেশি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরও শুরুর কথা জানানো হয়েছে।
এমন ঘোষণা আসলেও নিষেধাজ্ঞা পাওয়া লোকজনের মোট সংখ্যাও জানা যায়নি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলছেন, এক্ষেত্রে সংখ্যা বিষয় নয়, মূল বিষয় হলো কি ম্যাসেজ দেয়া হয়েছে সেটি। নিজের এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল সহকর্মীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পিটার হাস। ভয়ভীতি ছাড়া কাজ করতে পারা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
২৫ সেপ্টেম্বর রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪’র এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত হাস বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে, এটি নিয়ে লুকোছাপা করার কিছু নেই। সেই সাথে গণতন্ত্র ও মানবাধিকার যে বাইডেন প্রশাসনের মূলনীতির কেন্দ্রে তাও স্মরণ করিয়ে দেন তিনি। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের প্রত্যাবাসন সমর্থন করে না, সমালোচকদের এমন দাবিকে অস্বীকার করেন তিনি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন