https://www.prothomalony.com/

6591

north-america

উত্তর আমেরিকা

সিনেটর বব মেনেনডেজ ঘুষ গ্রহনের দায়ে অভিযুক্ত

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০৯

প্রভাবশালী মার্কিন সিনেটর, নিউজার্সি থেকে নির্বাচিত বব মেনেনডেজকে শত শত কোটি ডলার ঘুষ গ্রহন করেছেন। বিচার বিভাগ থেকে তাঁর বিরুদ্ধে এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।  

সিনেটরের বাস ভবন থেকে বিপুল সংখ্যক স্বর্ণের বার এবং শত শত কোটি ডলার নগদ উদ্ধার করার পর ফেডারেল প্রসিকিউটরগণ ২২ সেপ্টেম্বর শুক্রবার এই প্রভাবশালী মার্কিন সিনেটরকে অভিযুক্ত করে।

তিন বছর আগে মেনেনডেজ সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির (ফরেইন রিলেশন কমিটি) ডেমোক্র্যাট দলীয় সদস্য তার বেশ কয়েকজন সহকর্মীকে নিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন।

প্রসিকিউটরগণ জানিয়েছেন, মেনেনডেজ একজন মিশরীয়-আমেরিকান ব্যবসায়ীকে তার একচেটিয়া ব্যবসার স্বার্থ রক্ষায় মিসর সরকারকে স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন বলে তারা প্রমাণ পেয়েছেন। ফেডারেল প্রসিকিউটর ড্যামিয়ান উইলিয়ামসকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ‘সিনেটর মেনেনডেজ এবং তার স্ত্রী শত শত কোটি ডলার ঘুষ গ্রহণ করেছেন এবং যার বিনিময়ে সেই ব্যবসায়ীদের রক্ষা এবং মিশর সরকারকে লাভবান করার জন্য তার ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করেছেন। মেনেনডেজ এবং তার স্ত্রী দৃঢ়তার সঙ্গে এ অভিযোগ অস্বীকার করেছেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেনেনডেজ সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িকভাবে পদত্যাগ করেন। তার ডেমোক্র্যাট সহকর্মীরাই তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

নিউ জার্সির গভর্নর ফিল মারফি বলেছেন অভিযোগগুলো ‘খুবই বিরক্তিকর’। ফিল মারফি এক বিবৃতিতে বলেছেন, ‘অভিযোগগুলো এতটাই গুরুতর যে সেটা আমাদের রাজ্যের জনগণকে কার্যকরভাবে প্রতিনিধিত্ব করার জন্য সিনেটর মেনেনডেজের সাথে যায় না। যে কারণেই, আমি অবিলম্বে তাকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’

সিনেটর দম্পতিকে তিনটি অভিযোগ- ঘুষ গ্রহনের ষড়যন্ত্র, সৎ সেবা প্রদানে জালিয়াতির ষড়যন্ত্র এবং সরকারি অধিকারর নিয়ে চাঁদাবাজি করার ষড়যন্ত্রেও অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এক বছর যাবত বিচার বিভাগের তদন্তের পর এই অভিযোগ আনা হয়েছে।

ডেমোক্র্যাট দলীয় সিনেটর মেনেনডেজকে ১০ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো দুর্নীতি-সংক্রান্ত অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই মামলাটি কংগ্রেসে তার আসন এবং সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

ডেমোক্র্যাট দলে সিনেট থেকে মেনেনডেজের পদত্যাগ দাবি করার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। প্রথম ডেমোক্রেটিক সিনেটর জন ফেটারম্যান মেনেনডেজের পদত্যাগ দাবি করেছেন। নিউজার্সির পাশের রাজ্য পেনসিলভেনিয়া রাজ্যের ডেমোক্রেটিক গভর্নরের সাথে নিউ জার্সির কংগ্রেসের প্রতিনিধি দলের বেশ কয়েকজন সদস্য বলেছেন মেমেনডেজের পদত্যাগ করা উচিত।

সিনেটর মেনেনডেজ প্রেসিডেন্ট জো বাইডেনের একজন গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত। তিনি বিশ্ব মঞ্চে মার্কিন প্রভাব পুনরুদ্ধার, ইউক্রেনে কংগ্রেসের সহায়তায় সমর্থন এবং ক্রমবর্ধমান চীনের বিরুদ্ধে সোচ্চার থাকেন সব সময়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন