https://www.prothomalony.com/

6574

video

ভিডিও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। কে স্যাংশন দিলো, কাকে দিলো তাতে কিছু যায় আসে না। বাংলাদেশিদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগে ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু হোক সেটাই চায় আওয়ামী লীগ। জনগণের শক্তিতেই বিশ্বাস করি আমরা। 

২২ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাছাই করা কিছু সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়। প্রথম আলো উত্তর আমেরিকা সহ বেশ কিছু সংবাদ মাধ্যমকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে স্থায়ী মিশন থেকে কোন যোগাযোগ করা হয়নি। জানা গেছে , ঢাকা থেকে আসা প্রধানমন্ত্রীর একজন সফরসঙ্গী নিজের ইচ্ছে খুশীমত লোকজনকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বার্তা পাঠিয়েছেন।  

প্রধানমন্ত্রী সকাল ১১টায় সাধারণ পরিষদে বক্তৃতা প্রদান করবেন বলে সব সাংবাদিকদের জাতীসংঘ ভবনের ভেতরে সকাল ১১তা থেকে নিয়ে যাওয়া হয়। তখন বাইরে বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং আওয়ামীলীগের 'শান্তি সমাবেশ' চলছিলো। এক পর্যায়ে সমাবেশটিতে সংঘর্ষ শুরু হয়। বাইরের পরিস্থিতির সংবাদ সংগ্রহ ব্যহত করার জন্য প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একজন আমলা কৌশলে সাংবাদিকদের আগেভাগেই ভেতরে নিয়ে যান বলে অনেক সাংবাদিক উষ্মা প্রকাশ করেছেন। 

সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বক্তৃতা দেয়ার পর দ্রুতই বেরিয়ে আসেন এবং স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে যোগ দেন। সেখানে দেয়া বক্তৃতায় তিনি বলেছেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র রক্ষা ও প্রচারে পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, এই বছর আমরা সর্বজনীন মানবাধিকার ঘোষনাপত্রের ৭৫তম বার্ষিকী পালন করছি। এই মাহেন্দ্রক্ষণে বিশ্ব মানবতার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সকলের জন্য সমতা, ন্যায্যতা, স্বাধীনতা নিশ্চিতকরণে আমাদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষার বিষয়টি যাতে উন্নয়নশীল দেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টিতে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সংবিধান সকলের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করে। সকলকে আইনগত সুরক্ষা প্রদান ও সুবিচার নিশ্চিতকরণে গত এক দশকে বাংলাদেশের আইনি ব্যবস্থার তাৎপর্যপূর্ণ সংশোধন করা হয়েছে। 

ভিডিও থেকে আরো পড়ুন