https://www.prothomalony.com/

6571

north-america

উত্তর আমেরিকা

ভারত-কানাডা দ্বন্দ্বে কাকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র জানালেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩১

ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের চরম অবনতি যখন হরদীপ সিং হত্যাকাণ্ডের পর তখন প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কার পক্ষ নিবে। এ প্রশ্নের উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। 

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে যদি কানাডা ও ভারতের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে ওয়াশিংটন নিশ্চিতভাবে দিল্লিকে বেছে নেবে। মাইকেল রুবিন মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য কানাডার চেয়ে ভারতের কৌশলগত গুরুত্ব বেশি। কানাডা ভারতের বিরুদ্ধে যে লড়াইয়ে মেতেছে, তা হাতির বিরুদ্ধে পিঁপড়ার লড়াইয়ের শামিল বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী ট্রুডো বড় ভুল করেছেন। তিনি এমনভাবে অভিযোগগুলো করেছেন যে তার আর পিছু হটার সুযোগ নেই। তিনি কোনো কিছু না ভেবেচিন্তেই প্রতিক্রিয়া জানিয়ে ফেলছেন। 

১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গুরুদুয়ারার সামনে খুন হন হরদীপ সিং। ১৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক বক্তব্যের পর অটোয়া ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। তিনি পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, শিখ সম্প্রদায়ের নেতা কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের এজেন্টরা জড়িত। ট্রুডোর বক্তব্যের পর কানাডা ও ভারত দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি বহিষ্কারের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন