https://www.prothomalony.com/

6548

north-america

উত্তর আমেরিকা

মানুষের স্বপ্ন আমেরিকা নিয়ে কেন শেষ হয় না?

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২:৩২

আমেরিকায় কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই—এমন অভিবাসীদের অধিকতর বীভৎস অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। ব্যাপক বৈষম্য, অভিবাসীবিদ্বেষ, অভিবাসনশিবির থেকে অভিবাসনপ্রত্যাশী মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা জায়গায় নিয়ে যাওয়া—ইত্যাকার বাস্তবতার মুখে তাদের হেনস্তা হতে হয়।

এত কিছুর পরও বৈশ্বিক কল্পনায় কেন আমেরিকান ড্রিম অমলিন হয়ে আছে? এত কিছুর পরও কেন সবাই আমেরিকান ড্রিমে বিভোর?

নিশ্চিতভাবে বলা যায়, কলম্বিয়া, এল সালভাদর, মেক্সিকো বা অন্য অনেক জায়গায় দুর্দশার মধ্যে জীবন কাটানো স্থানীয় দরিদ্র মানুষ একটি সুখের দুনিয়ার কল্পনায় আচ্ছন্ন থাকে। এ ধরনের পরিস্থিতিতে মানুষ তার শারীরিক ও আর্থিক অবস্থার সুরক্ষা নিয়ে একটি কল্পনাশ্রয়ী জায়গার কথা ভাবে। সেই জায়গা হিসেবে যুক্তরাষ্ট্রকেই তারা কল্পনায় আনে।

এই সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রবাহিত মিথ্যা সুখের বিজ্ঞাপন আমেরিকান ড্রিমকে আরও উসকে দিয়েছে। যুক্তরাষ্ট্রে সুস্পষ্টভাবে হতাশাজনক পরিস্থিতির মধ্যে কাটানো সত্ত্বেও কলম্বিয়ানরা আমেরিকায় নিজের উপস্থিতি জানান দেওয়া টিকটক ভিডিও বানিয়ে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দেশে থাকা বন্ধুদের কাছে আত্মপ্রচার করতে চান।

২০০৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মুক্তবাজার পুঁজিবাদকে ‘আমেরিকান ড্রিমের মহাসড়ক’ বলে অভিহিত করেছিলেন। ভাষাগত জড়তাসম্পন্ন বুশের কথাটি ব্যাকরণগতভাবে হয়তো সঠিক, কিন্তু বস্তুনিষ্ঠতার দিক থেকে কথাটা সত্য নয়। এই ‘মহাসড়ক’ আসলে একটি ভয়ংকর দুঃস্বপ্ন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন