https://www.prothomalony.com/

6541

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ-মিয়ানমার ভিসা অব্যহতি সমঝোতা স্মারক পুনর্বহাল

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৪

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যহতি সংক্রান্ত সমঝোতা স্মারকের অনুচ্ছেদ ০২ পুনরায় কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন সমঝোতা স্মারকটি পুনরায় চালুর বিষয়ে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। অবশেষে ১৪ সেপ্টেম্বর ২০২৩ মিয়ানমার সরকার এ বিষয়ে সম্মতি প্রদান করে।

দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সমঝোতা স্মারকটি পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। বাংলাদেশ দূতাবাস, ইয়াংগুন বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত কূটনৈতিক মাধ্যমে  মিয়ানমার সরকারকে জানিয়েছে। ২০০৪ সালে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের ০২ নম্বর অনুচ্ছেদটি মিয়ানমার সরকার ২৮ মার্চ ২০২০ কোভিড-১৯ অতিমারির প্রেক্ষিতে স্বপ্রণোদিতভাবে স্থগিত ঘোষণা করে। এ সমঝোতার আলোকে দু’দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী ব্যাক্তিগণ অনধিক ৯০ দিন পরস্পরের দেশে ভিসা ব্যাতীত অবস্থান করতে পারবে। সমঝোতা স্মারকটি পুনরায় চালু হওয়ায় শুধু সরকারি পর্যায়ে যোগাযোগই বৃদ্ধি পাবেনা, বরং দুদেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্কেরও উন্নতি ঘটবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন