https://www.prothomalony.com/
6540
north-america
গণহত্যার স্বীকৃতির দাবির পক্ষে জাতিসংঘ সদর দপ্তরের সামনে জমায়েতে মুক্তিযুদ্ধের পক্ষের সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। উদ্যোক্তাদের পক্ষে শরাফ সরকার এবং রথীন্দ্রনাথ রায়ের দেয়া এক বিবৃতিতে তারা বলেছেন, " ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল আমরা বাংলাদেশীরা দীর্ঘদিন থেকে জাতিসংঘের স্বীকৃতির জন্য দাবি জানিয়ে আসছি। প্রতিবছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসে। ২০২২ সালে জাতিসংঘরের অধিবেশনে আমাদের দাবির ওপর আলোচনা হয়। সেসময় আমরা বাংলাদেশ, নিউইয়র্কসহ সমগ্র বিশ্বের প্রতিটি দেশে বাঙালিরা একসাথে একই সময়ে এই দাবি তুলেছিলাম। এখন পর্যন্ত কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদেরকে এই দাবির পক্ষে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রতিবারের ন্যায় এবারও সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে বিশ্বের নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতিসংঘের অধিবেশন চলছে। আমরা মনে করি অধিবেশনকে সামনে রেখে গতবারের ন্যায় নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা, প্রজন্ম একাত্তর, সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক, কবি-সাহিত্যিক সকলে মিলিতভাবে অধিবেশন চলাকালীন সময়ে আমাদের দাবির পক্ষে জাতিসংঘের সামনে একটি জমায়েত করা উচিত।
তারই প্রেক্ষিতে অনেকের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে এগারোটায় (সকাল ১১:৩০) জাতিসংঘের সামনে গণহত্যার স্বীকৃতির দাবির পক্ষে জমায়েতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি শহীদদের প্রতি দায়বদ্ধতা এবং পাকবাহিনীর প্রতি ধিক্কার জানাতে আমাদের সিদ্ধান্তের সাথে সহমত প্রকাশ করে নির্দিষ্ট দিন যথাসময়ে উপস্থিত হয়ে দাবির পক্ষে জোরালো আওয়াজ তুলবেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন