https://www.prothomalony.com/
6474
search
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন সাইটে তিনজন বিশেষজ্ঞ, ওরেন গিল অর, ইউসি লেভি বেল্স্ এবং অফির টুরেল এর একটি গবেষণামূলক আর্টিক্যাল Corrigendum: The “Facebook-self”: characteristics and psychological predictors of false self-presentation on Facebook'- বলা হয়েছে, ফেইক ফেসবুকের ছবি মূলত ব্যক্তির প্রকৃত ছবি থেকে বিচ্ছিন্ন হওয়া কিছু, এটি ব্যক্তিকে আচরণের অতিরিক্ত জটিল উপায়ে, প্রবেশ পথ হিসাবে কাজ করে যা মানসিক সমস্যা, এমনকি প্যাথলজির উদ্রেক করতে পারে।'
মূলত, একজন নার্সিসিস্টের পক্ষে মানুষকে হুমকি দেয়া, ধমক বা কৌশলে ক্ষতি করার জন্য ফেইক অ্যাকাউন্ট তৈরি করা, অস্বাভাবিক কিছু নয়। নার্সিসিস্টরা সব সময় নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। নিজেকে সেরা ভাবতে পছন্দ করেন। ফেইক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি প্রায়ই অন্যদের ক্ষতি করার জন্যই ক্রিয়েট করা হয়। এই আচরণগুলো সাধারণত ব্যক্তির নিজস্ব সমস্যা থেকে উদ্ভূত হয়। Stopbullying.gov রিপোর্টে বলা হয়, বুলিদের মধ্যে অভিভাবকত্বের অভাব, স্কুলে অমনোযোগী, সম্পর্কের ভারসাম্যহীনতা, হতাশাগ্রস্ত বা উদ্বিগ্ন হওয়ার প্রবণতা রয়েছে। অন্যকে নানা উপায়ে হয়রান করা ব্যক্তিদের মধ্যে প্রায়শই তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় এবং স্বাভাবিক নিয়ম অনুসরণ করা কঠিন হয়ে পড়ে।
অন্যকে হয়রান করতে ফেইক অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয় তিনটি কারণে:
১) কাউকে ধমক বা হুমকিমূলক বার্তা পাঠানোর জন্য ব্যক্তির আসল পরিচয় লুকাতে।
২) ছদ্মবেশী হয়ে শিকারের জন্য কারো খ্যাতি নষ্ট করতে বা কষ্ট দিতে।
৩) ছদ্মবেশীদের বন্ধু এবং পরিবারকে প্রতারণামূলক ফেইক প্রোফাইলের সাথে সংযোগ করতে যা তাদের ক্ষতিকারক কাজগুলোতে জড়িত হতে প্ররোচিত করে এবং সমর্থণ করে।
এগুলি সাইবার বুলিং। ফেইক অ্যাকাউন্ট সাইবার বুলিং এর খুব সাধারণ ধরন যা শিকারের জন্য নিশানা ঠিক করা হয়। এই আচরণগুলো কখনো অন্যের গুরুতর কষ্টের কারণ হয় এবং অনলাইন টার্গেটেবল ব্যক্তির খ্যাতির উপর বিশাল প্রভাব ফেলে।
বুলিং হল অন্য ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা, ভয় দেখানো বা অন্যথায় ক্ষতি করার অভিপ্রায়ে বারবার কষ্ট দেওয়া। এই বুলিং মৌখিক যন্ত্রণা সহ সামাজিক আক্রমণ, শারীরিক আগ্রাসন এবং কটূক্তি ও ব্যক্তিগতভাবে বা সামাজিক মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে উভয়ই ঘটতে পারে।
ফেইক আইডিতে কেন অন্যকে বুলিং বা উত্তক্ত করা হয়? মনোবিজ্ঞান ও বিশেষজ্ঞরা এর কিছু কারণ নির্ণয় করেছেন। যেমন:
১) মানসিক ট্রমার কারণে: আপনি হয়তো এই বাক্যাংশটির সাথে পরিচিত, "hurt people hurt people।" যদিও ব্যক্তিগত ট্রমা কাউকে অন্যকে আঘাত করার অজুহাত দেয় না, তবে কখনও কখনও এটি ছদ্মবেশী শিকারি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের অন্তর্দৃষ্টিমূলক একটি ধারণা দিতে পারে। LCSW (licensed mental health counselors) থেরাপিস্ট, এবং প্যারেন্টিং পাথফাইন্ডারের প্রতিষ্ঠাতা মিশেল ফেল্ডার বলেন, "প্রায়শই, যে লোকেরা ইচ্ছাকৃতভাবে অন্যদের ভয় দেখাতে চায় বা ক্ষতি করতে চায়, তার কারণ, তারা নিজের বিধ্বস্ত ও কঠিন জীবনের অভিজ্ঞতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিকারিরা নিজেদের যন্ত্রণা ব্যথাকে স্বাস্থ্যকর উপায়ে পরিচালনা করতে ব্যর্থ হয় বলে তারা তাদের আঘাতকে অন্যদের উপর বহির্ভূত করে।"
২) নিরাপত্তাহীনতা: যেকোন সম্প্রদায়ের সামাজিক অবস্থার একটি অকথ্য স্তর থাকতে পারে, যেখানে কিছু লোকেরা নিজের সামাজিক অবস্থান নিন্ম বা অপ্রতুল মনে করতে পারেন যা তাদেরকে সামাজিক ক্ষমতা বা পরিচিতি লাভের জন্য অন্যদের প্রতি কটূক্তি, হুমকি, ক্ষতিকর কিছু করার প্রবণতা বৃদ্ধি করতে পারে। ব্যক্তি শেষপর্যন্ত নিরাপত্তাহীন বোধ করেন এবং অন্যদেরকে নিজের মধ্যে মানানসই করতে বা নিজেদের শ্রেষ্ঠবোধ করার মাধ্যম হিসেবে-বুলিং করেন। লিমোর ওয়েইনস্টেইন (MA, LMHC) এর মতে, "চক্র বা কোনো গোষ্ঠীর জন্য সামাজিক মর্যাদার আকাঙ্ক্ষা প্রায়শই হয়রানির জন্য একটি প্রজনন ক্ষেত্র। কাজের পরিবেশেও এটি হতে পারে। অন্যদের ছোট করা, বিশেষ করে প্রতিযোগিতামূলক কোনো কাজের ক্ষেত্রে ঈর্ষা এবং শীর্ষে পৌঁছানোর আকাঙ্ক্ষার ফলে মানুষ বুলিং করতে পারে।"
৩) তারাও বুলির শিকার: কখনও কখনও লোকেরা অন্যদের উৎপীড়ন করেন কারণ তারা নিজেরাও কোনো এক সময় এই উৎপীড়নের শিকার হয়েছেন। এক্ষেত্রে ব্যক্তি মনে করতে পারেন, অন্যদের হুমকি ধমক দেয়া বা ক্ষতি করা মানে নিজের উৎপীড়নের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া। এটি যদিও একটি অস্বাস্থ্যকর প্রতিরক্ষা ব্যবস্থা তবে এটি একটি সাধারণ অভিজ্ঞতা যা প্রায়ই লোকেদের বুলিংয়ের দিকে পরিচালিত করে। মিশেল ফেল্ডার বলেন, "বুলিং মূলত একটা শেখার আচরণ। উদাহরণস্বরূপ, যদি কোনো শিশু তার পরিবারে একজন প্রাপ্তবয়স্ককে অন্যদের ধমক দিতে, হুমকি দিতে দেখে অথবা তার নিজের পিতামাতা বা প্রাপ্তবয়স্কদের কাছ থেকে নির্যাতনের শিকার হয়, তাহলে তারা সেই আচরণের পুনরাবৃত্তি
অনুসন্ধান থেকে আরো পড়ুন