https://www.prothomalony.com/
6463
north-america
গর্ব, আনন্দ এবং সাফল্যের মনোভাবে ভরপুর একটি সন্ধ্যা উদযাপন করেন মেটা ইনফো টেকের (এমআইটি) গ্রাজুয়েটরা। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ৩৭ এভিন্যু এবং ৭৪ স্ট্রিটের নিজস্ব কার্যালয়ে আনন্দঘন উদযাপনে প্রযুক্তিতে স্নাতক শিক্ষার্থীরা তাদের সাফল্য নিয়ে মত বিনিময় করেন।
বিশেষ অতিথিদের উপস্থিতিতে উদযাপন অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠেছিল। মাসুদ হক, ফাহিম আলম, এবং মাহবুবুর জলিল প্রযুক্তি বাজারে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেন। উপস্থিত সদ্য গ্রাজুয়েটরা এসব সফল প্রযুক্তিবদদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।
এমআইটির সিইও মাহবুব সিদ্দিক অতিথি, গ্র্যাজুয়েটসহ উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি বলেছেন, ব্যতিক্রম কর্ম প্রয়াসের মাধ্যমে এমআইটি শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে। প্রতিনিয়ত নানা সৃজনশীলতা এবং নতুন নতুন উদ্ভাবনী দিয়ে একটি সফল জন গোস্টি প্রস্তুত করার জন্য এমআইটির প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি বলেন।
ইভেন্ট পরিচালনায় অন্যান্যের মধ্যে ছিলেন খন্দকার আহমেদ, নুসরাত বর্ণনা, এবং শরফ চৌধুরী। অনুষ্ঠানে গ্রাজুয়েটরা তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে উপস্থিত হোন। স্নাতক হিসেবে সনদ গ্রহণের সময় গ্রাজুয়েটদের ব্যাপকভাবে অভিনন্দন জানান তাদের স্বজন ও পরিবার।
বিশেষ অতিথি মাসুদ হক, ফাহিম আলম এবং মাহবুবুর জলিল গ্রাজুয়েটদের সাথে খোলামেলা কথা বলেন। নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে সংযোগ বৃদ্ধির নানা প্রয়াস নিয়ে মত বিনিময় করেন। অনুষ্ঠানে দক্ষ সুরকার মাধব সুরের সুগন্ধ দিয়ে যেন আকাশ ভরে দিয়েছিলেন।
গ্রাজুয়েট ও অথিতিদের আনন্দঘন উপস্থিতিতে সিইও মাহবুব সিদ্দিক সবাইকে নিয়ে কেইক কাটেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। ভোজে ও আথিতিতেয়তার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন