https://www.prothomalony.com/

6446

north-america

উত্তর আমেরিকা

ডাকা কর্মসুচী নিয়ে ফেডারেল আদালতের বৈরি রায়

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৫

আমেরিকায় বৈধতার আশায় থাকা প্রায় ছয় লাখ অভিবাসীদের বিরুদ্ধে ফেডারেল আদালত আরেকটি রায় প্রদান করেছে। ১৩ সেপ্টেম্বর বুধবার টেক্সাসের ফেডারেল বিচারক এন্ড্রু হ্যানেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ড্রিমার নামের কর্মসুচীটি আইন অনুযায়ী বৈধ নয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অল্প বয়স্ক  অভিবাসীদের জন্য DACA কর্মসুচী চালু করেন। এ কর্মসুচীতে অপ্রাপ্ত বয়স্ক লোকজন আমেরিকায় প্রবেশের পর বৈধতার জন্য আবেদন করার সুযোগ দেয়া হয়। ডেফার্ড একশন ফর চাইল্ডহুড এরাইভাল নামের এ কর্মসুচীটি কংগ্রেসে পাশ করা হয়নি। প্রশাসনিক আদেশে দেয়া এ ড্রিমার কর্সুচির লোকজন এরমধ্যেই আমেরিকার জীবনধারায় মিশে আছে। অনেকেই প্রাপ্ত বয়স্ক হয়ে এরমধ্যেই সন্তান সংসার করেছেন। এসব লোকজনকে দুই বছর করে কাজের অনুমতি দেয়া হয় এবং মেয়াদ শেষে আবার অনুমোদনের জন্য আবেদন করতে হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন ডাকা কর্মসুচী অব্যাহত রেখেছিলেন। টেক্সাস সহ বেশ কয়েকটি রক্ষণশীল রাজ্য এ নিয়ে মামলা দায়ের করে। তাদের যুক্তি হচ্ছে প্রেসিডেন্ট কংগ্রেসকে পাশ কাটিয়ে এমন আইন পাশ করতে পারেন না। এরমধ্যে আবেদন করা পাঁচ লাখ ৭৯ হাজার লোকজনকে বের করে দেয়ার কথাও আদেশে বলা হয়নি। বহুবার এ কর্মসুচী নিয়ে কংগ্রেস ঐক্যমত্যে পৌছলেও আইন পাশ করা হচ্ছে না। সমন্বিত অভিবাসন কর্মসুচীর অংশ হিসেবে পাশ করিয়ে নেয়ার কথা বলা হলেও ডাকা আবেদনকারীদের নিয়ে রাজনৈতিক খেলাই অব্যাহত রয়েছে।

আদালতে উঠার পর রক্ষণশীল বিচারকরা এ কর্মসুচীর বিরুদ্ধে একের পর এক রায় দিয়ে আসছেন। বুধবারের রায়ের বিরুদ্ধেও উচ্চ আদালতে আপীল করা হবে বলে বলা হয়েছে। ছয় লাখ লোকজন, যারা নিজেদের সিদ্ধান্ত ছাড়াই আমেরিকায় এসেছে তাদের বিষয়টি সুরাহা করতে পারছে না মার্কিন অভিবাসন বিভাগ। আইন প্রণেতাদের অসহযোগিতার কারণে ন্যায্য আইনগত প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার অভিবাসী। অভিবাসী সংগঠনগুলো মনে করে, ডাকা কর্মসুচীতে আবেদন করা লোকজনকে দ্রুততার সাথে নিয়মিত অভিবাসী হিসেবে আত্মস্থ না করার কোন বিকল্প নেই। আইন প্রণেতাদের এ ব্যাপারে একমত না হওয়ার পরিণামে অভিবাসীরাই বারবার ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করা হচ্ছে।  

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন