https://www.prothomalony.com/
6442
north-america
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫০
লেখক, কবি, অনুবাদক, নাট্যকার, নাট্য পরিচালক বদরুজ্জামান আলমগীর পেনসিলভেনিয়ার আপার ডার্বি এলাকায় বসবাস করে। ১০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনে ব্যক্তিগত পাঠাগারের শুভ উদ্বোধন করেন।
পেনসিলভেনিয়ায় এই পাঠাগারটিই সর্ববৃহৎ পারিবারিক লাইব্রেরি বলে ধারনা করা হচ্ছে। গ্রন্থাগারটিতে দেশি, বিদেশি বইসহ প্রায় ১৫ হাজার বই রয়েছে। লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠানে লেখক, কবি, সাংবাদিক, নাট্যজনসহ পেনসিলভেনিয়া, নিউজার্সি এবং নিউইর্য়কের অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্হিত ছিলেন। সাহিত্যালোচনা, কবিতাপাঠ, সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজ মিলে এটি একটি প্রাণবন্ত অনুষ্ঠান হয়ে ওঠে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন