https://www.prothomalony.com/

6418

north-america

উত্তর আমেরিকা

স্বামীর খোঁজে সাইনবোর্ড হাতে সড়কপথে এক নারী

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩১

'একজন স্বামীর খোঁজে' হাতে সাইনবোর্ড নিয়ে সড়কপথে নেমে এসেছেন নিউইয়র্কের এক নারী। ২৯ বছর বয়সী ক্যারোলাইনা গেইটস অনেকটা কৌতুক করে এ কাজে নামলেও ব্যাপক সাড়া পেয়েছেন এরমধ্যেই। বন্ধুদের সাথে কৌতুক করেই অনেকটা সড়কপথে নেমে এসেন ক্যারোলাইনা। পরিচিত ডেটিং এপসগুলো ঠিকমত কাজ করছে না, সঙ্গী খোঁজার জন্য দ্রুত আলাপ করা যাচ্ছে না- এসব নিয়েই কৌতুক করছিলেন বন্ধুদের সাথে।

যেমন কথা, তেমনি কাজ। ডেলিভারি এসেছে এমন একটি বাদামী কার্টুন কেটে মার্কার দিয়ে লিখে ফেলেন-  LOOKING FOR A HUSBAND. শ্বেতাঙ্গ ক্যারোলাইন গেইটস স্বামীর চাহিদা জানিয়ে সাইনবোর্ড ধরে আছেন, এমন ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। লক্ষ লক্ষ লোক সামজিক যোগাযোগের মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করতে থাকে। এরমধ্যেই কয়েক হাজার প্রস্তাব পেয়েছেন ক্যারোলাইন। লোকজন তাদের জীবন বৃত্তান্ত পাঠিয়েছে স্বামী হিসেবে বিবেচনা পাওয়ার জন্য। ক্যারোলাইনা জানিয়েছেন, তিনি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। সেরা প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন।  

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন