https://www.prothomalony.com/
6408
north-america
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৪:২৮
১০ সেপ্টেম্বর রোববার বিকাল ৫ টায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে “বাংলাদেশে ডেঙ্গু নির্মূলে সরকারের ব্যার্থতা বাংলার ১৮ কোটি মানুষ কোন দিন মেনে নেবে না” শীর্ষক আলোচনা সভা জ্যাকসান হাইটসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট এর মিলানায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ আজ যে ভাবে ডেঙ্গুতে আসহায়, সেই পরিস্থিতিতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরি চান্দুর পরিচালনায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী। সহ সভাপতি এ্যডভোকেট হারিস উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক মীর জাকির, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, কোষাধক্ষ জি এম ইলিয়াস, মৌলভীবাজার জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাবুদ্দিন ইসলাম খান ও মহিলা সদস্য কানিজ ফাতেমা প্রমুখ। বক্তারা বলেন, ডেঙ্গু পরিস্থিতি
নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে , সরকারি হাসপাতালে ঔষধ নেই, নেই কোন সুচিকিৎসার ব্যবস্থা আর বেসরকারী হাসপাতালে টাকা গুনতে গুরতে ফকির হয়ে যাচ্ছে রোগীর পরিবার। ডেঙ্গু নিয়ন্ত্রনে কর্তৃপক্ষের বাড়ছে মৃত্যুর ঝুকি। আজ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সাত শত দাড়িয়েছে, যা ডেঙ্গুতে মৃত্যুর এ যাবৎ কালের সর্বোচ্চ রেকর্ড। সাধারন মানুষের ধারনা মৃত্যুর সংখ্যা আরো বেশী। সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগীর সংকুলান হচ্ছে না। স্যালাইনের অভাবে হাহাকার উঠেছে রোগীর স্বজনদের মাঝে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্যলাইনের কোন অভাব নেই অথচ হাসপাতাল গুলোতে কোন স্যালাইন নেই। ফামেসীতে ৯০ টাকা দামের স্যালাইন বিক্রি হচ্ছে আড়াইশত থেকে তিনশত টাকায়। রোগীদের অভিযোগ নামীদের মাধ্যমেই চিকিৎসা পাচ্ছে রোগীরা। ২৪ ঘন্টায় একবারও ডাক্তাদের দেখা মেলে না সরকারী হাসপাতালে। অপরদিকে বেসরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা ও সেবা পেলেও গুনতে হচ্ছে বিপুল পরিমান অর্থ। ঢাকার দুই সিটি কর্পোরেশন শুধু মষা মারার ঔষুধ নামে সাত্র ছিটিয়েই দায়িত্ব পালন করছেন।
আগামী জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগদানের উদ্যেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিউইয়র্কে আসবেন সেই সফর সঙ্গী হিসাবে প্রধান বিরোধী দলের প্রতিনিধি আসবেন। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা প্রধানমন্ত্রীর এই আগমনকে শুভেচ্ছা ও সাগতম জানাইবেন এবং জাতীয় পার্টির প্রতিনিধির সাথে সাংগঠনিক ভাবে সম্বর্ধনা জানাবেন।
পরিশেষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রধান চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা ও দোয়া করা হয় এবং বাংলাদেশের মানুষের ডেঙ্গু থেকে যেন জীবন রক্ষা পায় সেই দোয়া কামনা করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন