https://www.prothomalony.com/

6209

video

ভিডিও

"মর্মে মর্মে সেই সুর/ বাজিল কি সমুধুর/আকুল হইল প্রাণ বাজিল ধমনী/কি মধুর আযানের ধ্বনি !"

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ ০১:১৭

নিউইয়র্ক সিটির সর্বত্র মসজিদগুলোতে মাইকে আযান দেওয়ার অনুমতি পাওয়ার পর উল্লসিত এ নগরের মুসলমানরা। বহু ধর্ম, বহু বিজাতির মিশ্রণের নগরী নিউইয়র্কে মুসলমানরা তাদের প্রাত্যহিক জীবনধারার অংশ হিসেবে মসজিদে মাইকে আজান দেয়ার অনুমতি চেয়ে আসছিলেন। অন্যান্য ধর্মের অনুসারীরা যেমন করে তাদের ধ্ররমীয় আচার অনুষ্ঠান করে থাকে, মুসলমানদের জন্য তেমনি দিনে পাঁচবার প্রার্থনার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানানো ধর্মাচারের অংশ। 

 ২৪ আগষ্ট বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি এফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্টুয়ার্ট স্বাক্ষরিত ঘোষণায় এ অনুমতির কথা জানানো হয়। নতুন এই আদেশের ফলে নিয়মিতভাবে মসজিদগুলোতে নামাজ শুরুর আগে আযান দেয়া যাবে। তবে সূর্যাস্তের পর এবং সকাল ৯টার আগে মসজিদ থেকে মাইকে আজান দেয়া যাবে না। সিটি কোড অনুযায়ী এরমধ্যেই ফজর ও ঈশার নামাজের সময় ছাড়া বিভিন্ন মসজিদ থেকে আজান দেয়া শুরু হয়েছে। 

পুলিশ ডিপার্টমেন্টের জারিকৃত নোটিশে আযানের শব্দ সহনীয় মাত্রায় রাখার অনুরোধ করা হয়েছে। মসজিদের প্রতিবেশি কমিউনিটির যেন কোন অসুবিধা না হয় তা খেয়াল রাখতে হবে। প্রয়োজেনে মসজিদের কর্তৃপক্ষ স্থানীয় কমিউনিটি ও প্রতিবেশিদের সাথে এ ব্যাপারে আলোচনা ও পরামর্শ করতে পারেন। মাইকটি অবশ্যই মসজিদের দেয়ালে বা ভবনে লাগাতে হবে। 

 নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের পরিচালনায় প্রায় ৩ শতাধিক মসজিদ রয়েছে। সিটির অনুমতি জানার পরই  বাংলাদেশীবহুল ব্রংকস পার্কচেষ্টার মসজিদে আনন্দ উচ্ছ্বাসের সাথে সমবেত হলেন মুসল্লিরা। প্রথমবারের মতো আজানের সুমধুর আওয়াজ ছড়িয়ে পড়ে এলাকায়। দলে দলে লোকজন মসজিদে জড়ো হয়ে নিউইয়র্ক সিটি কতৃপক্ষকে এ নয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নিউইয়র্কের বাংলাদেশি ছাড়াও অন্যান্য মুসলিম অভিবাসীরা এমন করে মসজিদা মাইকে আজান পাওয়ার অনুমতিকে আনন্দের সাথে উদযাপন করেছে। 

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে সব নাগরিকদের ইচ্ছা অনুযায়ী ধর্মবিশ্বাসী অবাধ চর্চার অধিকার নিশ্চিত করা রয়েছে। সিটির অনুমতি সংক্রান্ত পরিপত্রে এ ঘোষণাকেও স্মরণ করা হয়েছে।

ভিডিও থেকে আরো পড়ুন