https://www.prothomalony.com/
18689
new-york
প্রথম আলো উত্তর আমেরিকার সহকর্মী ভায়লা সালিনা লিজার বাবা, সাবেক ডিআইজি মোহাম্মদ ইসহাক আর নেই। শনিবার, ২১ নভেম্বর রাত আনুমানিক ৮টায় নিউইয়র্কে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।( ইন্না-লিল্লাহ ও ইন্না-লিল্লাহ রাজিওন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মোহাম্মদ ইসহাকের জন্ম ১৯৪৭ সালের ৩১ ডিসেম্বর। কর্মজীবনের শুরুতে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে রেডিও কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশ পুলিশে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। তিনি জেলা রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে যোগ দেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে তাঁর শেষ পদ ছিল পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি)। চাকরি থেকে পদত্যাগের পর তিনি বিক্রমপুর স্টিল মিলের সঙ্গে যুক্ত হয়ে ইস্পাত শিল্পের ব্যবসা শুরু করেন।
১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং এরপর আর বাংলাদেশে ফিরে যাননি। তাঁর সহধর্মিণী কয়েক বছর আগে নিউইয়র্কেই পরলোকগমন করেছেন। জনাব ইসহাকের পরিবার দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছেন। মৃত্যুকালে তিনি তিন সন্তান, নাতি-নাতনি, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য বন্ধুবান্ধব রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা ১৫ মিনিটে 133-12 Rockaway Blvd, South Jamaica, NY 11420 ঠিকানায় জানাজার পর সোমবার তাঁকে সমাহিত করা হবে।
মোহাম্মদ ইসহাকের মৃত্যুতে প্রথম আলো উত্তর আমেরিকা পরিবার শোক জানিয়েছে এবং একজন সতীর্থ সহকর্মির সন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন