https://www.prothomalony.com/
18665
north-america
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে কেক কাটা, আলোচনা সভা ও নৈশভোজের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) হ্যামট্রাম্যাক শহরের একটি রেস্তোরাঁয় মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিশিগান স্টেট যুবলীগ নেতা হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও এ জে পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ মবশ্বির আহমেদ ও জাইক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাসান পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, নুর মোহাম্মদ ও আলী আজগর খান, প্রচার সম্পাদক শুয়েব আহমেদ, সুরঞ্জিত শীল, শামসুল হুদা পাশা এবং সদস্য হুমায়ুন আহমদ।
এ ছাড়া অনুষ্ঠানে মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্যসচিব আমিন উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমরান আহমেদ, মিশিগান স্টেট যুবলীগ নেতা আবু খালেদ, এম ডি আকরাম, তামিম আহমেদ, কামরুল হাসান, সুহেল আহমদ, রুমন আহমেদ, প্রবীর চৌধুরী, পলাশ ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ও শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘাতকদের গুলিতে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনিও নিহত হন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন