https://www.prothomalony.com/
18655
north-america
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ০৩:২৩
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে বার্ষিক ডিনার ২০২৬ ও ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর, রোববার সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক আইনজীবী ও বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এবং নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার অব ল’ মোহাম্মদ এন মজুমদার। প্রধান বক্তা ও মূল আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি মঈন চৌধুরী, মাস্টার অব ল’, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ এবং প্রথম আলোর সম্পাদক অ্যাডভোকেট মো. ইব্রাহিম চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন, অ্যাডভোকেট মো. মাসুদ শিকদার, অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা, অ্যাডভোকেট লোকমান আহমদ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সুইটি, অ্যাডভোকেট সেলিম উল্যাহ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. ওলিউর রহমান।
এসময় আরো বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, অ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী, অ্যাডভোকেট মো. সানা উল্যাহ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আকন্দ, অ্যাডভোকেট আবদুস সহিদ আজাদ, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মাহবুব মাওলা, অ্যাডভোকেট জেসমিনা খানম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম কবির ও অ্যাডভোকেট নাহিদ জাহান।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম আলী পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী। কুনু-ফিরোজ পরিষদের সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, জালালাবাদ সোসাইটির সভাপতি মো. বদরুল হায়দার, বাংলাদেশি আমেরিকান নাইচা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও অ্যাডমিনিস্ট্রেটর কামাল হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান বক্তব্য দেন।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য দেন কমিউনিটি নেতা ও টাইম টিভির পরিচালক আবু তাহের, মামুনুর রশিদ শিপু, শফিকুল ইসলাম খোকন, গওর কিনু চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, নুরুল করিম মোল্লা, আবদুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলী আশরাফ এবং তরুণ সংগীতশিল্পী নীরু গায়েনসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ নিজেদের পরিচিতি তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট যুবায়ের আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, অ্যাডভোকেট শাখাওয়াত উল্যাহ জাহিদ, অ্যাডভোকেট আবুল কালাম টগর, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট শাহিনা আক্তার, অ্যাডভোকেট মাহমুদা খাতুন, অ্যাডভোকেট গোলাম মো. সেলিম, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আদনান চৌধুরী, অ্যাডভোকেট রেদোয়ান ইসলাম, অ্যাডভোকেট সালাহ উদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ইমরান, অ্যাডভোকেট তায়েব আহমেদ, অ্যাডভোকেট সেলিম আহমেদ, অ্যাডভোকেট শাহেদা আমেনা, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মোস্তাক আহমেদ বাবুল, অ্যাডভোকেট শাহাবুদ্দিন মিয়া, অ্যাডভোকেট সিকদার মো. সাহেদ, অ্যাডভোকেট সায়াদ আহমেদ, অ্যাডভোকেট আলা উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট এস এম সাহিদ জামিল ও নাদিরা আক্তারসহ বিপুলসংখ্যক আইনজীবী।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি অ্যাডভোকেট মুজিবুর রহমান বেলুন উত্তোলনের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন করেন। পরে উপস্থিত আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠান দীর্ঘায়িত হওয়ায় এবং রাত বেশি হওয়ায় নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুর রাজ্জাক, সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদ উল্লাহ, ডিনার কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন, সদস্যসচিব অ্যাডভোকেট মো. মাসুদ শিকদার, ম্যাগাজিন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা এবং সদস্যসচিব মো. শফিকুল ইসলাম।
ম্যাগাজিন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহ আলম অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মাওলানা আসিক খান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন