https://www.prothomalony.com/
18656
new-york
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ০৭:৪৩
নিউইয়র্কে হোমকেয়ার সেবায় গ্রাহকদের আস্থা ও ভরসার স্থান হয়ে উঠেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগের অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত ফাস্ট এইড হোম কেয়ার। প্রবীণ, অসুস্থ ও বিশেষ পরিচর্যার প্রয়োজন রয়েছে এমন মানুষের সেবার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে অভিবাসী পরিবারগুলো ভাষাগত সীমাবদ্ধতা, স্বাস্থ্যসেবার জটিলতা এবং নির্ভরযোগ্য পরিচর্যাকারী খুঁজে পাওয়ার সমস্যা লাঘব করে সহজে সেবা পৌঁছে দিচ্ছে ফাস্ট এইড হোম কেয়ার। সেই সাথে প্রতিষ্ঠানটির পরিচালিত মা ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা, গবেষণা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও অসহায় পরিবারের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিচালনা করছে বিভিন্ন কার্যক্রম।
জানা গেছে, প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট (পিসিএ) ও সার্টিফিকেশন প্রোগ্রাম, অডিওলজি, হোমমেকার, হাউসকিপার, মেডিকেল সোশ্যাল সার্ভিসেস, নার্সিং, নিউট্রিশনাল সার্ভিসেস, ফিজিক্যাল ও অকুপেশনাল থেরাপি, রেসপিরেটরি থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি এবং পুষ্টিসেবা। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিচর্যা ও প্রবীণদের সামাজিক ডে কেয়ার কার্যক্রমও রয়েছে। নিউইয়র্কের ব্রঙ্কস, কিংস, নিউইয়র্ক, কুইন্স, রিচমন্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু ও স্প্যানিশ ভাষায় যোগাযোগের সুযোগ থাকায় বিভিন্ন অভিবাসী জনগোষ্ঠীর মানুষ নিজেদের প্রয়োজন সহজে জানাতে পারেন।
.jpg)
সেবাগ্রহীতারা জানান, বাড়িতে থেকে প্রয়োজনীয় পরিচর্যা পাওয়ার সুযোগ তাদের জন্য স্বস্তিদায়ক। বিশেষ করে বয়সজনিত সমস্যা কিংবা শারীরিক অসুস্থতার কারণে যারা নিয়মিত অন্যের সহায়তার ওপর নির্ভরশীল, তাদের জন্য হোম কেয়ার সেবা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের কর্মব্যস্ততার মধ্যেও প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা থাকায় তারা উপকৃত হচ্ছেন বলে জানান। তাদের মতে, সেবাদানকারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং প্রয়োজনের সময় সহযোগিতা পাওয়ার বিষয়টি একটি প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রবাসী কমিউনিটির কয়েকজন সদস্যের মতে, নিউইয়র্কে অভিবাসী পরিবারের জন্য মাতৃভাষায় হোম কেয়ার সেবা পাওয়ার সুযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভাষাগত সীমাবদ্ধতার কারণে অনেক প্রবীণ ও অসুস্থ মানুষ নিজেদের শারীরিক সমস্যা বা প্রয়োজন ঠিকভাবে বোঝাতে পারেন না। এ ক্ষেত্রে বাংলা ভাষায় যোগাযোগের সুযোগ তাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করে। পাশাপাশি মা ফাউন্ডেশনের শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগও কমিউনিটির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা।
ফার্স্ট এইড হোম কেয়ারের প্রেসিডেন্ট ডা. শাহজাদী পারভীন বলেন, প্রবীণ, অসুস্থ ও বিশেষ পরিচর্যার প্রয়োজন রয়েছে—এমন মানুষের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেবাগ্রহীতা ও তাদের পরিবারের আস্থা অর্জন এবং মানবিক পরিবেশে পরিচর্যা নিশ্চিত করতে আমরা কাজ করছি। ভাইস প্রেসিডেন্ট ডা. জি সি প্যাট বলেন, অভিবাসী পরিবারগুলোর ভাষাগত ও সাংস্কৃতিক বাস্তবতা বিবেচনায় রেখে সেবা দেওয়াকে আমরা গুরুত্ব দিই। পাশাপাশি মা ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ করতে চাই।
শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণে কাজ করছে মা ফাউন্ডেশন ইউএসএ
ফার্স্ট এইড হোম কেয়ারের পরিচালিত মা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মানুষের সহযোগিতায় শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, নারীদের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং শিক্ষা ও সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
(1).jpg)
মা ফাউন্ডেশন ইউএসএ ইনকরপোরেটেড যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩) স্বীকৃত অলাভজনক প্রতিষ্ঠান। ডা. জি সি প্যাট প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং শাহজাদী পারভীন সারাহ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়ানো, স্বাস্থ্যসচেতনতা তৈরি, শিক্ষামূলক কর্মশালা, বৃত্তি, সাক্ষরতা কার্যক্রম এবং প্রয়োজনীয় সামাজিক সহায়তা প্রদান করে আসছে।
মা ফাউন্ডেশন ইউএসএর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. জি সি প্যাট বলেন, মা ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা প্রত্যেক নারীর অধিকার। নারীরা যেন প্রয়োজনীয় চিকিৎসা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সহায়তা পান, সে লক্ষ্যে আমরা কাজ করছি। কমিউনিটির মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মা ফাউন্ডেশন ইউএসএর ভাইস প্রেসিডেন্ট শাহজাদী পারভীন সারাহ বলেন, নারী ও পরিবারের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তার বিকল্প নেই। বিশেষ করে যারা আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন, তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। মা ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা ও সামাজিক সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই। আমরা চাই, কোনো নারী যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে পিছিয়ে না থাকেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন