https://www.prothomalony.com/

18653

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএর বার্ষিক নৈশভোজ ও ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠিত

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ০২:২৩

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনকের উদ্যোগে বার্ষিক নৈশভোজ ও ২০২৬ সালের ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

সংগঠনের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এবং নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার অব ল’ মোহাম্মদ এন মজুমদার। প্রধান বক্তা ও মূল আলোচক ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ এবং প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক অ্যাডভোকেট মো. ইব্রাহীম চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুনির হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন, অ্যাডভোকেট মো. মাসুদ শিকদার, অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা, অ্যাডভোকেট লোকমান আহমদ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সুইটি, অ্যাডভোকেট সেলিম উল্যাহ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. ওলিউর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, অ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী, অ্যাডভোকেট মো. সানা উল্যাহ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আকন্দ, অ্যাডভোকেট আবদুস সহিদ আজাদ, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মাহবুব মাওলা, অ্যাডভোকেট জেসমিনা খানম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম কবির ও অ্যাডভোকেট নাহিদ জাহান।

কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সেলিম আলী পরিষদের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, কুনু-ফিরোজ পরিষদের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ, জালালাবাদ সোসাইটির সভাপতি মো. বদরুল হায়দার, বাংলাদেশি-আমেরিকান নাইচা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি অ্যাডমিনিস্ট্রেটর কামাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন টাইম টিভির পরিচালক আবু তাহের, মামুনুর রশিদ শিপু, শফিকুল ইসলাম খোকন, গওর কিনু চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, নুরুল করিম মোল্লা, আবদুস সালাম, ব্যবসায়ী আলী আশরাফ এবং সংগীতশিল্পী নীরু গায়েনসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট যুবায়ের আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, অ্যাডভোকেট শাখাওয়াত উল্যাহ জাহিদ, অ্যাডভোকেট আবুল কালাম টগর, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট শাহিনা আক্তার, অ্যাডভোকেট মাহমুদা খাতুন, অ্যাডভোকেট গোলাম মো. সেলিম, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আদনান চৌধুরী, অ্যাডভোকেট রেদোয়ান ইসলাম, অ্যাডভোকেট সালাহ উদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ইমরান, অ্যাডভোকেট তায়েব আহমেদ, অ্যাডভোকেট সেলিম আহমেদ, অ্যাডভোকেট শাহেদা আমেনা, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মোস্তাক আহমেদ বাবুল, অ্যাডভোকেট শাহাবুদ্দিন মিয়া, অ্যাডভোকেট সিকদার মো. সাহেদ, অ্যাডভোকেট সায়াদ আহমেদ, অ্যাডভোকেট আলা উদ্দিন ভুইয়া, অ্যাডভোকেট এস এম সাহিদ জামিল ও নাদিরা আক্তারসহ বিপুলসংখ্যক আইনজীবী।

প্রধান অতিথি বেলুন উত্তোলনের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দীর্ঘসূত্রতা ও রাত বেশি হওয়ায় নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়।

আয়োজক কমিটির পক্ষে সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুর রাজ্জাক, সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদ উল্লাহ, ডিনার কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন, সদস্যসচিব অ্যাডভোকেট মো. মাসুদ শিকদার, ম্যাগাজিন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা এবং সদস্যসচিব মো. শফিকুল ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ম্যাগাজিন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহ আলম অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন। পরে অ্যাডভোকেট মাওলানা আসিক খানের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন