https://www.prothomalony.com/
18603
north-america
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
.jpeg)
অনুষ্ঠান শেষে সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং আয়োজনে নেপথ্যে কাজ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এতে বক্তারা বলেন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করে তারা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন