https://www.prothomalony.com/
18334
new-york
দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও বাংলা গান আর চেনা সুরে যেন ফিরে এসেছিলেন শৈশব-কৈশোরের স্মৃতিতে। নিউইয়র্কে এমনই এক নস্টালজিক সন্ধ্যা উপহার পেলেন প্রবাসী বাংলাদেশিরা। জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা ও ঝিলিকের গানে মুখর হয়ে ওঠে লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টার।
গত ৩ অক্টোবর নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের সিইও মোহাম্মদ জাহিদ আলম প্রেজেন্টস ‘দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত হয় বিশেষ মিউজিক্যাল কনসার্ট ‘অ্যান আনফরগেটেবল মিউজিক্যাল নাইট’। কানায় কানায় পূর্ণ অডিটোরিয়ামে গান, নৃত্য ও আড্ডায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
.jpg)
শুরুতেই মঞ্চে আসেন কণ্ঠশিল্পী ঝিলিক। রবীন্দ্রসংগীত ‘পুরানো সেই দিনের কথা’ দিয়ে পরিবেশনা শুরু করে তিনি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার জনপ্রিয় গানসহ বিভিন্ন ক্লাসিক ও লোকগান পরিবেশন করেন। এরপর ‘ফিউশন ডান্স ট্রুপ ইউএসএ’র নৃত্য পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
ইমরান মাহমুদুল তাঁর জনপ্রিয় গান ‘তুই কি আমার হবি রে’, ‘এ জীবনে যারে চেয়েছি’ ও ‘কন্যা কন্যা কন্যারে’সহ বিভিন্ন গান পরিবেশন করেন। শেষ পর্বে কণা ‘ধিন তা না’, ‘বৈশাখী বিকেল বেলা’, ‘রেশমি চুড়ি’, ‘কন্যা রে’ ও ‘যে ছিল দৃষ্টির সীমানায়’সহ জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।
.jpg)
এর আগে, আয়োজক সিলভি আকন্দ ও নাদিয়া চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শারমীন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উৎসব ডট কমের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান, অ্যাটর্নি অ্যাট লার্জ মঈন চৌধুরীসহ সংগীতপ্রিয় প্রবাসীরাও উপস্থিত ছিলেন।
প্রবাসী বাংলাদেশিরা বলেন, ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন তাদের দেশীয় সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতেও তারা এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন