https://www.prothomalony.com/
18311
new-york
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ১৩:০২
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্কুল অব লিডারশিপ এবং বাঙালির পাঠশালার প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. নয়ন বাঙালির সাক্ষাৎ হয়। জানা গেছে, অধিবেশন শেষে তারা একান্তে কিছু সময় কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে দেশে ফিরে আসার নির্দেশ দেন।
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। স্থানীয় সরকার ও তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন নিয়ে তিনি কাজ করে আসছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর প্রবাসের জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ড. নয়ন বাঙালি। তার দেশে ফেরার মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন উদ্যোগে যুক্ত হওয়ার প্রত্যাশা করছেন প্রবাসীরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন