https://www.prothomalony.com/

18340

north-america

উত্তর আমেরিকা

বেগমগঞ্জ সোসাইটির নির্বাচনে নুরুল আমিন সভাপতি, মাহমুদ সেক্রেটারি, তুহিন অর্থ-সম্পাদক নির্বাচিত

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ০১:৩৩

একসময়ের দেশের সর্ববৃহৎ উপজেলা বেগমগঞ্জের যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রাণপ্রিয় সংগঠন দি গ্রেটার বেগমগঞ্জ (বেগমগঞ্জ-সোনাইমুড়ি) সোসাইটি ইউএসএ'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নুরুল আমিন, সেক্রেটারি পদে মাহমুদুল হক এবং অর্থ-সম্পাদক পদে আমির হোসেন তুহিনসহ ১৩ পদের বিপরীতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
 
সহ-সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীতা প্রত্যাহার করায় এবং অন্যপদে একজন করে প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করেন। এতে নির্বাচন অনুষ্ঠানের বিপুল অংকের ব্যয় এড়াতে সক্ষম হয় সংগঠনটি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে গত গত ২০ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে মনোনয়ন জমা দেয়া হয়। এরমধ্যে শুধুমাত্র সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা পড়ে। এছাড়া অন্যসকল পদে একজন করে প্রার্থী মনোয়ন পত্র জমা দেন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেয়া দুইজন প্রার্থী হচ্ছেন শাহ আলম ও আবুল কালাম আজাদ।

দি গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির মোট ভোটার হচ্ছে ৯২৬জন। ১৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছিলো। রোববার ১৩টি পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা হয়। ৪টি পদে কোন প্রার্থী মনোনয়পত্র জমা দেননি। পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের ব্যয় এড়াতে সংগঠনের বৃহত্তর স্বার্থে সহ-সভাপতি পদের প্রার্থী আবুল কালাম আজাদ তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
 
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন- সভাপতি পদে নুরুল আমিন, সহ-সভাপতি পদে শাহআলম, সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন, অর্থ-সম্পাদক পদে আমির হোসেন, সহ-অর্থ সম্পাদক পদে নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল ওহাব, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ শাহজাহান, সদস্য পদে যথাক্রমে মোহাম্মদ জিয়াউর রহমান (রিটু), সোহেল আলম ভূঁঞা, মোহাম্মদ এ পাটোয়ারি ও চাঁদ মিয়া।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার শাহ নাসের স্বপন, দুই কমিশনার মোহাম্মদ ফজলুল হক এবং হাবিব উল্যাহ বাহার।
 
প্রধান নির্বাচন কমিশনার শাহ নাসের স্বপন জানান- দীর্ঘদিন পর দি গ্রেটার সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক কমিটি, উপদেষ্টা পরিষদ, ট্রাষ্টিসহ দি গ্রেটার নোয়াখালী সোসাইটির নেতৃবৃন্দ নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগীতা করেন। একজন প্রার্থীর জন্য নির্বাচন আয়োজনে যে খরচ পূর্ণ প্যানেলের জন্যও একই খরচ। সহ-সভাপতি পদের প্রার্থী আবুর কালাম আজাদ তাঁর প্রার্থীতা প্রত্যাহার করায় একটি বড় ব্যয় এড়ানো সম্ভব হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ ও সহযোগীতাকারী সবাইকে তিনি ধন্যবাদ জানান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন