https://www.prothomalony.com/

18327

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে  বেঙ্গল ক্লাবের উদ্যোগে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ০৮:২১


নিউ জার্সির আটলান্টিক সিটিতে ২ অক্টোবর , শুক্রবার  রাতে আনন্দ-আয়োজন আর কেক কাটার মধ্য দিয়ে বেঙ্গল ক্লাবের উদ‍্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের জন্মদিন।

বেঙ্গল ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা কেক কেটে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ‍্যানেল আই টেলিভিশনের নিউ জার্সি প্রতিনিধি সাংবাদিক সুব্রত চৌধুরী ।

বেঙ্গল ক্লাবের কর্মকতারা  চ‍্যানেল আই টেলিভিশনের 
জন্মদিনের শুভেচ্ছা স্মারক হিসেবে তাঁর হাতে পুস্পস্তবক তুলে দেন ।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরু রাজা চৌধুরী, আনিসুর রহমান, মোঃ কায়সার প্রমুখ ।
দীর্ঘ পথচলায় চ্যানেল আই বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সংবাদকে যুক্ত করে চলেছে—এমন কথা উঠে আসে বক্তাদের বক্তব্যে ।

অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটার পাশাপাশি চলে সংগীত পরিবেশন ,শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-আড্ডা। হেলাল হাসান ও মাসুম বাউল সংগীত পরিবেশন করেন ।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন