https://www.prothomalony.com/

18321

north-america

উত্তর আমেরিকা

কুয়েতে আবুল বাশারের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৫০

কুয়েতপ্রবাসী বিশিষ্ট সংগঠক আবুল বাশারের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কুয়েতে অবস্থানরত ফেনীর প্রবাসীরা।বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন রিপন। তরুণ সংগঠক সাজ্জাদ হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ফয়েজ কামাল, বিশিষ্ট সংগঠক শাহ নেওয়াজ নজরুল, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, বিশিষ্ট সংগঠক মো. কামাল হোসেন, মোহাম্মদ ইসমাইল হাওলাদার ও শেখ নাসের।

এ ছাড়া কুয়েতে অবস্থানরত ফেনী জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা মরহুম আবুল বাশারের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা, সবার সঙ্গে মিলেমিশে কাজ করার মানসিকতা এবং হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের কথা স্মৃতিচারণ করেন তারা।

অনুষ্ঠানে মরহুম আবুল বাশারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমেদ সেলিম।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন