https://www.prothomalony.com/
18319
north-america
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি দ্য ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন।
২০০৬ সালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর মরদেহ দেশে কবে আনা হবে এবং জানাজা ও দাফনের সময়-স্থান পরে জানানো হবে বলে জানা গেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন