https://www.prothomalony.com/

18257

new-york

নিউইয়র্ক

জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৪

বাংলাদেশ আওয়ামীলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আইএলও কনভেনশনের নিতীমালা অনুযায়ী জাতীয় শ্রমিকলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে জাতীয় শ্রমিকলীগ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (বৃহস্পতিবার) ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ ভবনের সামনে এ প্রতিবাদ জানানো হয়। 

প্রতিবাদ কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য নাজমুল আলম রোমেন।

যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুয়েল আহমদের সঞ্চালনায় বক্তারা বলেন, বিগত ২৪ সালের ৫ আগস্টের পর অসাংবিধানিকভাবে বাংলাদেশে আওয়ামীলীগ এবং অঙ্গ, সহযোগী সকল সংগঠনকে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করে। পাশাপাশি শ্রম আইন লঙ্ঘন করে আইএলও এবং আইটিইউসি অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করে। আমরা এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই।

বক্তারা আরও বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার হলো আইএলও কর্তৃক স্বীকৃত শ্রমিকদের অন্যতম মৌলিক মানবাধিকার। বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের সুযোগ দিতে আইএলও এই অধিকারগুলোকে আইনি সুরক্ষা প্রদান করেছে। ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষায় আইএলওর মোট ১১টি মৌলিক কনভেনশনের মধ্যে কনভেনশন ৮৭ অনুসারে ট্রেড ইউনিয়ন গড়ে তোলার অধিকার নিশ্চিত করেছে। কনভেনশন ৯৮ অনুসারে ট্রেড ইউনিয়ন করার কারণে শ্রমিকদের সাথে বৈষম্যমূলক আচরণ থেকে সুরক্ষা নিশ্চিত করেছে। বাংলাদেশ সরকার আইএলও কনভেনশন লংঘন করে নির্বাহী আদেশে জাতীয় শ্রমিকলীগ নিষিদ্ধ করেছে , যে নিষেধাজ্ঞা এখনও বলবৎ রেখেছে। যা সম্পূর্ণ বেআইনী। 

বক্তার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এবং জাতীয় শ্রমিকলীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকার প্রধান কার্যালয় জালিয়ে ধংস করা হয়েছে এবং জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কার্যালয় বন্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার শ্রমিকলীগের নেতাকর্মীদের চাকুরিচ্যুত করা হয়েছে। 
হামলা করে শ্রমিকদের নিহত এবং আহত করার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ কর্মসুচি থেকে বাংলাদেশ আওয়ামীলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অনতিবিলম্বে আন্তজার্তিক শ্রম সংস্থা আই এল ও  কনভেনশন এর নীতিমালা অনুয়াযী জাতীয় শ্রমিকলীগ এর কার্যক্রম এর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবী জানান । 

সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের এম এ আলম বিপ্লব, লস্কর ময়জুর রহমান জুয়েল, আব্দুর রাজ্জাক আনোয়ার, মো মোতালেব হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন