https://www.prothomalony.com/
18251
new-york
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮
নিউইয়র্কের জ্যামাইকার বাসিন্দা, চুয়েটের সাবেক অধ্যাপক ও কমিউনিটি নিউজ ২৪ ডটকমের সম্পাদক সুদীপ্ত দেবের বাবা অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব পরলোকগমন করেছেন।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব অর্থনীতির একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক শিক্ষার্থী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিউইয়র্কের করোনায় তার শোকসভা অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সুশান্ত রঞ্জন দেবের আরেক সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সুচিত্র দেব বর্তমানে বাংলাদেশে রয়েছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন