https://www.prothomalony.com/
18151
north-america
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মিশিগানের স্টারলিং হাইটস সিটির জেমস সি নেলসন পার্কে সংগঠনটির এই অনুষ্ঠান পালিত হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাজা আফজাল হোসেন ও দীপক চৌধুরীর যৌথ সঞ্চালনায় দিনের শুরুতেই প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা তিনটায় বেলুন ও প্ল্যাকার্ড ওড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ রফিক উদ্দিন। উদ্বোধনী বক্তা হিসেবে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সংগঠনকে গতিশীল করতে হলে নতুন প্রজন্মের নেতৃত্বকে এগিয়ে আসার সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল, ডিজিএম জয়নাল আহমদ, খাজা শাহাব আহমদ, সফিকুর রহমান, ওলিউর রহমান, আমিনুল হক, তাজুল ইসলাম, সাইফ উদ্দীন ভূঁইয়া, ওবায়দুল্লাহ বাবুল, ফায়জুর রহমান, দিলোয়ার হোসেন, আব্দুর রহিম ও কাউন্সিলম্যান কামরুল হাসান।
দুপুরের খাবারের পর দ্বিতীয় পর্বের আলোচনায় স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংগঠনের নেতারা অংশ নেন। এ পর্বে উপস্থিত ছিলেন এম মোস্তফা কামাল, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, তাহমিনা আক্তার লিমা, আজম মাসুম, ফয়সল ইসলাম, সুলায়মান আহমদ, সাব্বির খান, খোকন আহমদ, আলী রাজা রাজু, যুক্তরাজ্য থেকে আসা অতিথি বদরুল আলম, সালাউদ্দীন, হারুন চৌধুরী, খলকুর রহমান, তারেক আহমদ, সালেহ রাজেল ও আব্দুল বাছিত।
অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন খাজা নুরুদ্দীন, আব্দুর রহমান, কয়েস আহমদ, মুজিবুর রহমান, এমদাদুর রহমান, আশরাফুল ইসলাম, আশরাফুল আম্বিয়া, নজরুল ইসলাম, সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, বদরুল আলম, আনোয়ার হোসেন, আবু উবায়দা, আজিজুল হক, আজিজুর রহমান, আব্দুস শহীদ, আবু তোয়াহের, শামছুল আলম, জালাল উদ্দীন, রমিজ উদ্দীন, গোলাম আজম মাসুক, আমিনুল ইসলাম, নিজাম উদ্দীন, মো. শুয়াইব, হেলাল আবেদীন, আবুল খালিক, মাহদী, মাহবুব রহমান মাহদী, রাজু আহমদ, সফিকুল ইসলাম রুবেল ও আহমদ সাদীসহ নারী নেতৃবৃন্দ ও মিশিগানে কর্মরত সাংবাদিকেরা।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে শিশু-কিশোর ও নারী-পুরুষদের জন্য ২৫টি ভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০০ জনের হাতে উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়া অ্যাসোসিয়েশনের ২৮তম বার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে দুটি কেক কেটে শুভক্ষণটি উদযাপন করা হয়। দিনশেষের আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের ফ্রিজ, টিভি ও ল্যাপটপসহ ১৫টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সংগঠনের এমন ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই অনুষ্ঠান সফল হয়েছে।
সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার যুক্তরাষ্ট্রপ্রবাসীদের নিয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের অতীত ও বর্তমান সব সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন