https://www.prothomalony.com/

18146

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৬

নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা, ইনকের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের ইসলামী রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ড. সাইয়িদ এরশাদ আহমেদ আল বোখারী। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্কের ব্রুকলিনের বেলাল মসজিদের খতিব ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা শাহজাহান সিরাজীসহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রংসের গাউসিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও ওলামা সোসাইটি ইউএসএর সাবেক সভাপতি আল্লামা জালাল সিদ্দিকী। নাত পরিবেশন করেন হাফেজ মুহিত জামান।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সফল করতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আলী আকবর (বাপ্পী) এবং প্রধান সমন্বয়কারী ছিলেন মীর কাদের রাসেল। সদস্য সচিব ছিলেন মাওলানা আইয়ুব আনছারী। আয়োজক কমিটিতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন ইকবাল হোসাইন, মহিউদ্দিন চৌধুরী খোকন, মোকাদ্দির বিল্লাহ, মোহাম্মদ সরওয়ারুল আলম, মোহাম্মদ কায়সার, ইকবাল হোসেন ভুইয়া, মোহাম্মদ জামান, আব্দুল হামিদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ গোলাম নবী হোসাইন, হারুন মিয়া ও নুরুল হকসহ অন্যরা।

আয়োজকরা জানান, প্রবাসে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন