https://www.prothomalony.com/
18066
north-america
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৯
যুক্তরাষ্ট্রের মিশিগানে ভাবগম্ভীর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘আওয়ামী লীগ পরিবার’ এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (৩০ আগস্ট) ওয়ারেন শহরের বুচার পার্কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মিশিগানে বসবাসরত আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতা-কর্মীরা ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
.png)
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বকত পলিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর শাফি চৌধুরী এলিম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র কামরান চৌধুরী এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে উপস্থিত নেতা-কর্মী ও অতিথিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন