https://www.prothomalony.com/
18018
north-america
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১৩:১৬
নিউজার্সির আটলান্টিক সিটিতে সাউথ জারসির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (বিএএসজে) উদ্যোগে আগামী সোমবার (৩১ আগস্ট) ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঐদিন বিকেল পাঁচটায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ ও প্র প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে।
আয়োজন প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই প্রয়াস অভিভাবক ও শিক্ষার্থীদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তারা আশা করছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক অন্যান্য বছরের মতো এবারও কমিউনিটির সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএএসজের এই উদ্যোগ স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন