https://www.prothomalony.com/
17957
north-america
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে ভাবগাম্ভীর্য, ধর্মীয় আবহ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আয়োজন ‘কৃষ্ণলীলা’।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টায় এগ হারবার টাউনশিপের সাউথ পোমোনা রোডস্থ হিন্দু-জৈন বৈকুণ্ঠ মন্দির মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সাউথ জার্সির বিভিন্ন শহর থেকে আসা বিপুলসংখ্যক প্রবাসী সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে গীতি, নৃত্য ও নাট্যাভিনয়ের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের মানবীয় ও ঐশ্বরিক জীবনের বিভিন্ন পর্যায়, তার জন্ম, শৈশবের বাল্যলীলা এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষার নানা দিক তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, প্রবাসী নতুন প্রজন্মের কাছে শ্রীকৃষ্ণের জীবনদর্শন, মানবিক মূল্যবোধ ও সনাতন সংস্কৃতির আদর্শ তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রবাসের ব্যস্ত জীবনে নতুন প্রজন্মের সঙ্গে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের যোগসূত্র মজবুত করতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আগত ভক্ত ও দর্শনার্থীরা জানান, সাউথ জার্সির প্রবাসী সমাজে এ কৃষ্ণলীলা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও ক কমিউনিটির পারস্পরিক মেলবন্ধনের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন