https://www.prothomalony.com/
17886
new-york
ধর্মীয় আবহ, গীতি-নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাউথ জার্সিতে আগামী ১৫ আগস্ট (শনিবার) বর্ণাঢ্য কৃষ্ণলীলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগ হারবার টাউনশিপের ৫৭১ সাউথ পোমোনা রোডে অবস্থিত হিন্দু জৈন বৈকুণ্ঠ মন্দিরের মিলনায়তনে রাত ৮টায় এ আয়োজন শুরু হবে।
কৃষ্ণলীলাকে ঘিরে ইতোমধ্যে সাউথ জার্সির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, শৈশবের বিভিন্ন লীলা এবং তার ধর্মীয় ও নৈতিক শিক্ষার নানা দিক গীতি, নৃত্য ও নাট্যরূপে তুলে ধরা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের জন্য ২০ ও ৫০ ডলার মূল্যের টিকিট বা প্রবেশপত্রের ব্যবস্থা রয়েছে। মূল অনুষ্ঠানের আগে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত থাকবে নৈশভোজের আয়োজন।
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে শ্রীকৃষ্ণের জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ তুলে ধরাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র আরও দৃঢ় করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সাউথ জার্সির বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। পরিবার-পরিজনসহ সবাইকে উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন