https://www.prothomalony.com/

17855

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে এনবিসির ম্যাগাজিনের শুভ উদ্বোধন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ০১:৫৪

আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)। সংগঠনটির উদ্যোগে গত ২ আগস্ট (রবিবার) ওয়েস্টচেস্টার কাউন্টির মনোরম জর্জ'স আইল্যান্ড পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত বর্ণাঢ্য বার্ষিক বনভোজন, পারিবারিক মিলনমেলা, এনবিসি ম্যাগাজিনের উদ্বোধন এবং মানবিক উদ্যোগ 'হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ'-এর শুভ সূচনা প্রবাসী বাংলাদেশিদের এক মহামিলন মেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোল্ডেন এজের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজুর রহমান, জুয়েল ও সিনিয়র লোন অফিসার রেজা রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৮৭তম ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলিওম্যান কারিনেস রেইয়েস। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করে।

এনবিসি টিম-২০২৬-এর দক্ষ পরিকল্পনা, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টায় বনভোজনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ, মিন্টু কুমার রায়, মোহাম্মদ তৌফিকুর রহমান, মো. রাশেদুল ইসলাম, আজিম উদ্দিন, এম. এস. হক, ডা. মোহাম্মদ আনিসুজ্জামান, শাহানা আক্তার, শাহ ফামিদা আদিবা, মেহজাবতুন নেগার (রুনা), মো. আলাউদ্দিন গোলদার সহ এনবিসির সকল পরিচালক, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সংগঠক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনবিসির প্রকাশনা ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মানবিক সেবামূলক কর্মসূচি 'হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ'-এর যাত্রা। এই উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং সংগঠনের সদস্যদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও মনোজ্ঞ পরিবেশনা যা দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীত পরিবেশন করেন মেহজাবিন মেহা,ডা. কামরুল,তাসকিন বেলাল। এছাড়াও বিশেষ আয়োজনে ছিলো সংগীতের তালে তালে ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ ও এনবিসির টিমের মনোমুগ্ধকর নৃত্য,যে পরিবেশনায় মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো পার্ক। শিশু ও বড়দের জন্য ছিল খেলাধুলা, প্রতিযোগিতা ও বিনোদনের বিশেষ আয়োজন। এছাড়া ছিলো র‌্যাফেল ড্র তে আকর্ষণীয় সাতাইশ টি পুরস্কার, সিনিয়রদের জন্য সম্মাননা গিফট ,বাচ্চাদের জন্য এবং প্রতিটি পরিবারের জন্য রেজিষ্ট্রেশন গিফট ,দলীয় ফটোগ্রাফি এবং স্মৃতিচারণ পর্ব।

এনবিসির ফাউন্ডার ডিরেক্টর ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ বলেন, নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পরিবারভিত্তিক সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এনবিসি মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে। বিশেষ অতিথি সিনিয়র লোন অফিসার রেজা রশীদ বলেন,প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ অতিথি মফিজুর রহমান বলেন, প্রবাসে বসবাস করলেও শিকড়ের সঙ্গে সম্পর্ক, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধকে কখনো বিস্মৃত হওয়া উচিত নয়। আয়োজক কমিটির অন্যতম মিন্টু কুমার রায় বলেন ,প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের শক্তিকেই আরও সুসংহত করতে চায় এনবিসি।

মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের শক্তিকে একসূত্রে গেঁথে এনবিসির এবারের বনভোজন ও পারিবারিক মিলনমেলা নিঃসন্দেহে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অন্যতম সফল, ব্যতিক্রমী ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়েছে। এই আয়োজন প্রমাণ করেছে—প্রবাসে থেকেও ঐক্য, সংস্কৃতি ও মানবতার বন্ধন অটুট থাকলে একটি কমিউনিটি আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন