https://www.prothomalony.com/

17830

north-america

উত্তর আমেরিকা

বেদারুল ইসলাম বাবলা ফোবানার চিফ ইলেকশন কমিশনার নির্বাচিত

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ০২:১৯

ফোবানার এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ এক সভা গত ৩ আগস্ট, রবিবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। সভায় ফোবানার চেয়ারম্যান জনাব জাহিদ হোসেন সভাপতিত্ব করেন এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম সভাটি পরিচালনা করেন।

সভায় এক্সিকিউটিভ কমিটির অধিকাংশ সদস্যসহ হোস্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো—ফোবানার সাবেক চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর বেদারুল ইসলাম বাবলাকে সর্বসম্মতিক্রমে চিফ ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচিত করা।

এছাড়াও আগামী ফোবানা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফি, এক্সিকিউটিভ কমিটির মেয়াদকাল, মেম্বারশিপ রেজিস্ট্রেশন, স্কলারশিপসহ বিভিন্ন এজেন্ডাভিত্তিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় হোস্ট কমিটির নেতৃবৃন্দ আগামী ৪০তম ফোবানা কনভেনশনের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

নেতৃবৃন্দ জানান, ৪০তম ফোবানা কনভেনশনে উত্তর আমেরিকা ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি লিডার, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী এবং তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।

কনভেনশনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে থাকবে ফোবানার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা, মূলধারায় কমিউনিটি নেতৃত্ব ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন, ইমিগ্রেশন বিষয়ক আলোচনা, কাব্য জলসা, নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার।

কনভেনশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো, স্থানীয় সিটি মেয়রসহ আরও অনেকে।

এছাড়াও বাংলাদেশের জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য শেখ মুজিবর রহমান ইকবাল এমপি এবং বিশিষ্ট লেখক, চলচ্চিত্র প্রযোজক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে কনভেনশনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন