https://www.prothomalony.com/
17811
north-america
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ ০০:৩৫
বাংলাদেশ নটরডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকা (BNDANA)-এর উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নটরডেম কলেজ, ঢাকার প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ অক্টোবর ২০২৬। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন শহরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সম্মেলন সফল করতে উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির একটি ভার্চুয়াল সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের প্রস্তুতি, অংশগ্রহণকারীদের নিবন্ধন, আবাসন, বাংলাদেশ থেকে অংশগ্রহণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনকে সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হয়।
আয়োজকরা জানান, এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক পুনর্মিলনী নয়; এটি নটরডেম জীবনের পুরোনো দিন, বন্ধুত্ব ও স্মৃতিকে নতুন করে ফিরে দেখার একটি সুযোগ। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানরা পরিবারের সদস্যদের নিয়ে ইতিমধ্যে সম্মেলনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। "পুরোনো সেই দিনের কথা" স্মরণ করে বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষায় রয়েছেন অনেকেই।
যারা এখনো নিবন্ধন সম্পন্ন করেননি, তাঁদের দ্রুত নিবন্ধন করে সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
বিশ্বের যেকোনো দেশ থেকে সম্মেলনে অংশ নিতে আগ্রহীদের Bangladesh Notre Dame Alumni North America (BNDANA)-এর ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন ও হোটেল বুকিং সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
BNDANA-এর ওয়েবসাইট: [https://www.bndana.org](https://www.bndana.org)
প্রয়োজনে (267) 255-5605 এবং (410) 440-7046 নম্বরে যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ থেকে সম্মেলনে যোগদান করতে আগ্রহী প্রাক্তন নটরডেমিয়ানদের পাশাপাশি স্পনসরশিপ এবং পণ্যসামগ্রীর স্টল বরাদ্দ নিতে আগ্রহীদের বাংলাদেশ টিমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁর মোবাইল নম্বর 01711-530298।
ইতিমধ্যে বাংলাদেশ টিমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্তের সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এবং বাংলাদেশ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও আলোচনা করেছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এবারের সম্মেলন একটি বৃহৎ মিলনমেলায় পরিণত হবে। পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন, স্মৃতিচারণ, নটরডেম জীবনের সোনালি দিনগুলো ফিরে দেখা এবং নতুন প্রজন্মের সঙ্গে সেই স্মৃতি ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সম্মেলনটি একটি আনন্দময় ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে বলে তাঁরা আশা করছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন