https://www.prothomalony.com/
17788
north-america
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ০৭:৩৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় ‘এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি’ এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আজহারুল ইসহাক খোকা সভাপতি, ফেরদৌস আলম ভুঁইয়া সাধারণ সম্পাদক এবং আলহাজ্ব মনিরুল ইসলাম সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার (২৬ জুলাই) এক সাধারণ সভায় এই ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অন্য কোনো প্যানেল না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ও বিদায়ী সভাপতি আবুল বাশার মিলন ‘আজহার-ফেরদৌস’ প্যানেলকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের উপস্থিত সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। নির্বাচন কমিশনার টি মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন।
নির্বাচন অনুষ্ঠানের আগে সংগঠনের বিদায়ী সভাপতি আবুল বাশার মিলনের সভাপতিত্বে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এম জিন্নাহর পরিচালনায় সভায় বিগত ২০২৫–২০২৬ মেয়াদের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা টি মোল্লা, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুল ইসলাম, মাসুম বেপারী, আহসানুল ইসলাম শিমুল, মোমেন সরকার, মাহমুদুল হাসান, সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, ইরশাদ আলি, মীর জাকির, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, সাবেক শিক্ষক নেতা আব্দুল কাশেম, জিয়াউল হক বিপ্লব, আবিদুর রহমান সেন্টু, সুমনা আহমেদ, তাহমিনা নুপুর, সোনিয়া হক ও শারমিন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এস্টোরিয়ার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন শেষে উপস্থিত সদস্য ও অতিথিরা নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি আজহারুল ইসহাক খোকা ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভূঁইয়া তাদের ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের কাজকে আরও গতিশীল, দায়বদ্ধ, নিরপেক্ষ ও সততার সঙ্গে পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন